আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> প্রচ্ছদসারাদেশ মনপুরায় জাঁকজমকপূর্ণ নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠিত March 24, 2026 swadhin মোঃ আব্দুল গফুর সিকদার: ভোলা জেলার মনপুরা উপজেলার বাঁধেরহাট এলাকায় অবস্থিত হামিউস সুন্নাহ ক্বওমী মাদ্রাসায় ২৩ মার্চ ২০২৬ তারিখে এক জাঁকজমকপূর্ণ নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দ্বীনি আবহ ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন স্তরের আলেম-ওলামা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম মাওলানা মফিজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মোঃ শিহাবুদ্দিন মনপুরি। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল খালেক সেলিম মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিলন মাতব্বর, মনপুরা উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ একমুল কবির, মনপুরা সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোঃ হুমায়ুন কবির এবং ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি এনা আয়াতুল্লাহ নুরনবী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে মোঃ বেলাল উদ্দিন পটওয়ারী, জাতীয় দৈনিক ঢাকার সাংবাদিক রিয়াজ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি মোঃ ইসমাইল তার বক্তব্যে বলেন, “২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে আলহামদুলিল্লাহ, এ পর্যন্ত ২১ জন শিক্ষার্থী হাফেজ ও আলেম হিসেবে উত্তীর্ণ হয়েছে। এটি আমাদের জন্য গর্বের বিষয়।” তিনি নবীন আলেমদের উদ্দেশ্যে দোয়া করে বলেন, আল্লাহ তায়ালা যেন তাদেরকে দ্বীনের খেদমতে কবুল করেন এবং সমাজে সঠিক পথ প্রদর্শনে ভূমিকা রাখার তাওফিক দান করেন। বক্তারা তাদের বক্তব্যে নবীন আলেমদের দ্বীনি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, একটি সুশিক্ষিত আলেম সমাজই জাতির নৈতিক ও আধ্যাত্মিক উন্নয়নের মূল ভিত্তি। তারা নবীন আলেমদের দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান। পুরো অনুষ্ঠানটি ছিল সুশৃঙ্খল, প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে পরিপূর্ণ। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। >> ইদে ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে কাজ করে যাচ্ছে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন। bdnewstv24.com >> আশাশুনিতে প্রাইভেট কার ধাক্কায় ইজিবাইকের ৪ (চার) জন গুরুতর আহত। bdnewstv24.com >> ঢাকায় বাগেরহাট অফিসার্স ফোরামের দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত । bdnewstv24.com >> আশাশুনিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ ইং পালিত। bdnewstv24.com >> নেত্রকোনার পূর্বধলায় মামলা এবং হুমকিতে উত্তেজনা, এলাকায় নিরাপত্তা শঙ্কা। bdnewstv24.com >> শ্রীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা এবং হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। bdnewstv24.com >> সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৩৪ জন মাদক কারবারি এবং ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার। bdnewstv24.com >> সরকারি চাউলের কার্ড চাওয়ায় বৃদ্ধাকে মারধর, পুত্রবধূসহ হাসপাতালে ভর্তি । bdnewstv24.com >> নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি-এর পক্ষ থেকে জেলা প্রশাসককে সম্মাননা স্মারক প্রদান । bdnewstv24.com     

ছাএলীগের ৭৪ তম জন্মদিন 

জানুয়ারি ৪, ২০২২, ৫:১১ পূর্বাহ্ণ

৭ম আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত

জানুয়ারি ১, ২০২২, ১১:৪০ অপরাহ্ণ

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা


 

Site Developed By: Md. Shohag Hossain