আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

১০ বছর পর মিলবে না কলা!

জানুয়ারি ২৯, ২০১৭,১০:২৫ অপরাহ্ণ

 
Spread the love

আপনি কি রোজ কলা খেতে পছন্দ করেন? যদি উত্তরটা হ্যাঁ হয়, তবে কিন্তু আপনার জন্য একটা খারাপ খবর আছে। অভ্যাসটা বদলে ফেলুন। তাতেই মঙ্গল। কারণ বড় জোর আর ১০ বছর। তারপর আর পাওয়া যাবে না কলা! এ কথা বলছে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির গবেষকরা। দীর্ঘদিন ধরে তারা একটি গবেষণা চালায়। সেখান থেকেই উঠে এসেছে এমন তথ্য।

ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির গবেষকদের কথায়, ইয়েলো সিগাটোকা, ইমুসাই লিফ স্পট ও ব্ল্যাক সিগাটোকা-তিন ধরনের ফাংগাল ডিজিস ক্রমেই ক্ষমতা নষ্ট করছে কলাগাছের। এই অবস্থাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় সিগাটোকা কমপ্লেক্স। এর ফলে কলাগাছের একদিকে প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে।

অন্যদিকে মেটাবলিজমের ফলে এইসব ছত্রাক ক্রমেই ছড়িয়ে পড়ছে কলাগাছে। কলাগাছের শরীরে তৈরি হচ্ছে বিভিন্ন এনজাইম। ক্ষতিগ্রস্ত হচ্ছে কলাগাছের বিভিন্ন কোষ। ক্রমেই কমে আসছে কলাগাছের প্রজনন ক্ষমতা। একটা সময়ের পর আর ফল ধরবে না কলাগাছগুলিতে।

২০০১ সালে প্রথম সামনে আসে সিগাটোকা কমপ্লেক্সের বিষয়টি। তা রুখতে নানারকম পরীক্ষা-নিরীক্ষাও চলে। প্রথমে সামনে এসেছিল ব্ল্যাক সিগাটোকার লক্ষণ। সেটিকে কোনোমতে বাগে আনাও হয়। কিন্তু এরপরই সামনে আসে আরও দুটি সংক্রমণ। যা নির্মূল করা মোটে সহজ নয়।

বিশ্বের প্রায় ১২০টি দেশে প্রতিবছর প্রায় ১০ কোটি টন কলা উৎপন্ন হয়। একদিকে এই ছত্রাকের সংক্রমণ। অন্যদিকে গ্লোবাল ওয়ার্মিং। এই দুইয়ের টানাপোড়েনে অনিশ্চিত হয়ে পড়েছে কলার ভবিষ্যৎ। গবেষকরা মনে করছেন আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে অস্তিত্ব সঙ্কটে পড়তে হবে কলাকে। বাঙালির রোজকার খাবারের তালিকা থেকে হারিয়ে যেতে পারে এই সুস্বাদু, বহু উপযোগী ফল।

সূত্র: সংবাদ প্রতিদিন

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain