অক্টোবর ১৪, ২০২৬,৪:২৪ পূর্বাহ্ণ
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে সাম্প্রতিক হামলায় নিহত বাংলাদেশি আলেম মুফতি নাসরুল্লাহ বদরের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা, তার যথাযথ দাফন-কাফন, আহতদের উন্নত সুচিকিৎসা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করার দাবিতে ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন খেলাফত আন্দোলনের শীর্ষ নেতারা।
বৈঠককালে খেলাফত আন্দোলনের নেতারা রিয়াদ বিমানবন্দরে মর্মান্তিক ওই হামলায় নিহত মুফতি নাসরুল্লাহ বদরের পবিত্র মরদেহ
দ্রুত বাংলাদেশে এনে পরিবারের কাছে হস্তান্তর ও আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান। একই সঙ্গে নিহত এবং আহতদের শোকার্ত পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের উপযুক্ত আর্থিক সহায়তা প্রদানের জন্য মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা।
নেতাদের কথা মনোযোগ সহকারে শুনে ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদ তাদের দাবির প্রতি পূর্ণ সহমর্মিতা প্রকাশ করেন ও নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সরকারি ও প্রশাসনিক সহযোগিতা প্রদানের আশ্বস্ত করেন।
খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীর নেতৃত্বে প্রতিনিধিদলটিতে আরও উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল হক ময়মনসিংহী, মাওলানা সাইদুর রহমান, মাওলানা মুজিবুর রহমান হামিদী, জমিয়ত নেতা মাওলানা গাজী ইয়াকুব ওসমানী, মুফতি সাইফুল ইসলাম মাদানী, মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, মুফতি সুলতান মাহিউদ্দিন এবং মাওলানা ইয়ামিন হুসাইন আজমী সহ আরো অনেকে।
সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain