আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.  >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com     

দায়িত্ব পালনে ব্যর্থ হলে পদত্যাগ করুন, উপদেষ্টাদের আযম খান . bdnewstv24.com

জানুয়ারি ৩০, ২০২৫,৩:৪৩ পূর্বাহ্ণ

 
Spread the love

দায়িত্ব পালনে ব্যর্থ হলে পদত্যাগ করুন: উপদেষ্টাদের আযম খান

 

 

দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।

তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে বিগত ১৬ বছর আন্দোলন-সংগ্রাম করে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে নতুন বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি দায়িত্ব গ্রহণের পর বলেছেন, বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করবেন। যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন তারা অর্পিত দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে পথ খোলা আছে, পদত্যাগ করুন।

তৃণমূল নাগরিক আন্দোলনের উদ্যোগে বুধবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য দায়ী আওয়ামী দোসর সিন্ডিকেট ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে নাগরিক অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সব কথা বলেন।

অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক সংসদ-সদস্য হারুনুর রশিদ, তৃণমূল নাগরিক আন্দোলনের সভাপতি মুহাম্মদ মফিজুর রহমান লিটন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, কৃষক দলের সহ-সভাপতি ভিপি ইব্রাহীম, যাত্রাবাড়ী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক কাউন্সিলর বাদল সরদার, তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জিএম আনিস, মৎস্যজীবী দলের সাবেক কেন্দ্রীয় সদস্য ইসমাইল হোসেন সিরাজী, কৃষক দলের ক্ষুদ্র এবং কুটির শিল্পবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নাঈম, মুক্তিযোদ্ধা প্রজন্মের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, বাংলাদেশ পিপলস পার্টি-বিপিপি’র ভারপ্রাপ্ত মহাসচিব বিলকিস খন্দকার, কৃষক দল শাহবাগ থানার সভাপতি মোহাম্মদ হোসেন, সংগঠনের সহ-সভাপতি এবি সিদ্দিকী সহ আরো অনেকে ।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয় ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain