আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.  >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com     

ফেব্রুয়ারি ৯, ২০২৫,১১:২৮ অপরাহ্ণ

 
Spread the love

নির্বাচনের পূর্ণপ্রস্তুতি মে-জুনের মধ্যেই: বিএনপিকে ইসি ।

নির্বাচনের পূর্ণপ্রস্তুতি মে-জুনের মধ্যেই: বিএনপিকে ইসি
ভোটার তালিকা হালনাগাদ করে আগামী মে-জুন মাসের মধ্যেই নির্বাচনের জন্য ইসি পরিপূর্ণভাবে প্রস্তুত হবে। তবে সংস্কার কমিশনের কোনও প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হলে বিএনপি বাধা দেবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

রোববার (৯ই ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন। এই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ এবং সেলিমা রহমান উপস্থিত ছিলেন।

নজরুল ইসলাম বলেন, আমরা আজ নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেছি। কারণ, তারা নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত। তারা এই মুহূর্তে কী কার্যক্রম করছেন ও জাতীয় নির্বাচনের বিষয়ে তাদের প্রস্তুতি কী, এই বিষয়গুলো নিয়ে আমরা মতবিনিময় করেছি। আমরা জেনেছি কমিশনের পক্ষ থেকে তারা একটি কর্মসূচি গ্রহণ করেছিল, তারা কবে কী করবেন। এটা তারা প্রচলিত আইন অনুযায়ী করেছেন। এর মধ্যে তারা ভোটার তালিকা আপডেট করেছেন।

তিনি আরও বলেন, প্রায় ৩০ লাখ ভোটার যুক্ত হচ্ছে, যাদের যোগ্য হওয়া সত্ত্বেও আগে তালিকাভুক্ত করা হয়নি। তারা বাদ পড়ে গেছিল। এর মধ্যে আবার ১৫ লাখ ভোটার বাদ পড়ে যাবে, কারণ তারা মারা গিয়েছে। তার মানে নতুন করে ১৫ লাখ ভোটার যারা আগেই যোগ্য হয়েছিল তারা যুক্ত হচ্ছেন। তবে বাদের তালিকায় আরও কিছু ভোটার যুক্ত হতে পারে, কারণ মৃতদের তালিকা করা হয়েছে ইউনিয়ন পরিষদের রেজিস্ট্রেশনের ভিত্তিতে। তবে আমরা সবাই জানি আমাদের দেশের বেশিরভাগ মানুষ মৃত্যুর পর রেজিস্ট্রেশন করে না। এই গুলো অনুসন্ধানের কাজ চলছে।

এখন নির্বাচনের বিষয় সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের নেই উল্লেখ করে স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দেশের প্রচলিত আইন এবং  সংবিধান অনুযায়ী একটা সরকার পদত্যাগ করলে ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়, এটা আইন। তবে এই আইন অনুযায়ী এখন দেশ চলছে না। তাই এই মুহূর্তে রাজনৈতিক মতামতের ভিত্তিতে সরকারের পক্ষ থেকে অনুরোধ করতে হবে ও তার ভিত্তিতে নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠিত করবেন।

তিনি উল্লেখ করেন, সবকিছু আলাপের পর আমাদের কাছে মনে হয়েছে তাদের কথায় যে, আগামী মে মাস-জুন মাসের মধ্যে তারা (ইসি) পরিপূর্ণভাবে প্রস্তুত হবেন ভোটার তালিকা হালনাগাদ করে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে। তবে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখন তাদের নাই। যদি মে এবংল জুন মাসের মধ্যে নির্বাচন কমিশনের পূর্ণ প্রস্তুতি থাকে, তাহলে কারও কোনও প্রাসঙ্গিক সমস্যা থাকলে সেটা দূর করে দ্রুত নির্বাচন অনুষ্ঠান করা উচিত।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু নির্বাচন তারিখ ঘোষণা করার দায়িত্ব সরকারের, তাই আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের একটি আলোচনা রয়েছে। আমরা সেখানে এই প্রসঙ্গ তুলবো ।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন অনুযায়ী নির্বাচন কমিশনের যে প্রস্তুতি নেওয়ার কথা আমার মনে হয় তিনি সেটা নিচ্ছেন। কমিশন যে সুপারিশ করবে সেগুলো নিয়ে সরকার সংশ্লেকদের সঙ্গে আলোচনা করবে। কবে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তের আলোকে যদি আইনের পরিবর্তন হয় বা বিধানের পরিবর্তন হয় নির্বাচন কমিশন কিন্তু সেটা মানতে হবে।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয় ।
 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain