আজ বৃহস্পতিবার,১১ই জুন, ২০২৬ ইং, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলহজ্জ, ১৪৪৭ হিজরী
>> আপত্তিকর অবস্থায় বিএনপি নেতাকে আটক করেছে স্থানীয় জনতা । bdnewstv24.com >> ধুনটে মাদক বিক্রির ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা,একজন  গ্রেফতার। bdnewstv24.com >> পল্লবীতে শিশুকে ধর্ষণ এবং হত্যা মামলার রায় পড়া শুরু। bdnewstv24.com >> মতলব উত্তরে মাসিক আইন শৃঙ্খলা এবং সাধারণ সভা অনুষ্ঠিত। bdnewstv24.com >> >> শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক বৃদ্ধ, পরে মামলা। bdnewstv24.com >> মাগুরায় সপ্তম শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ এবং ভিডিও ছড়ানোর অভিযোগে ৩ ( তিন) জন গ্রেপ্তার । bdnewstv24.com >> পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর কারাগারে। bdnewstv24.com >> গরিব অসহায় দুস্থ এর মাঝে ১০কেজি করে চাউল বিতরণ করা হয়। bdnewstv24.com >> মতলব উত্তর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ভূমি সেবা মেলা ২০২৬ ইং উদ্বোধন অনুষ্ঠিত। bdnewstv24.com     

পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না, পরিপত্র জারি । bdnewstv24.com

ফেব্রুয়ারি ১৯, ২০২৫,২:১৩ পূর্বাহ্ণ

 
Spread the love

পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না, পরিপত্র জারি
পাসপোর্ট করতে এখন থেকে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না। পাসপোর্ট দেয়ার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজনীয়তা শিথিল করেছে সরকার।

ফলে এখন থেকে জাতীয় পরিচয়পত্রের তথ্যের (এনআইডি) ভিত্তিতে আবেদনকারীকে পাসপোর্ট দেবে সরকার। মঙ্গলবার (১৮ ই ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পরিপত্রে এই কথা জানানো হয়।

পাসপোর্ট সেবা সহজীকরণের লক্ষ্যে নিম্নরূপ সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

(ক) নতুন পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাই করা জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে আবেদনকারীদের পুলিশ ভেরিফিকেশন ছাড়া পাসপোর্ট দেয়া হবে।

(খ) বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক ও অপ্রাপ্ত বয়স্কদের জন্য পাসপোর্টের নতুন আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাই করা জন্মনিবন্ধন সনদের তথ্যের ভিত্তিতে আবেদনকারীদের পুলিশ ভেরিফিকেশন ছাড়া পাসপোর্ট দেয়া হবে।

(গ) পাসপোর্ট পুনঃইস্যুর ক্ষেত্রে বিদ্যমান পাসপোর্টের সঙ্গে চাহিত মৌলিক তথ্যের (নিজ নাম, বাবা-মায়ের নাম, জন্ম তারিখ, জন্ম স্থান) পরিবর্তন হলে জাতীয় পরিচয়পত্রে ওই তথ্য দিয়ে পাসপোর্ট ইস্যু করা যাবে।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে ১৬ই ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিলের ঘোষণা দেন। জনপ্রশাসন সংস্কার কমিশন নাগরিকের পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিলের সুপারিশ করেন । 

ওই দিন প্রধান উপদেষ্টা বলেন, পাসপোর্ট প্রদানের জন্য পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল করেছে সরকার, পাসপোর্ট পাওয়া নাগরিক অধিকার। পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয় ।
 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain