আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.  >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com     

সিনিয়র সাংবাদিক জহিরকে রিপোর্টার্স ইউনিটির সংবর্ধনা অনুষ্ঠান ।  bdnewstv24.com

জানুয়ারি ২৭, ২০২৫,১২:৫৫ পূর্বাহ্ণ

 
Spread the love

সিনিয়র সাংবাদিক জহিরকে রিপোর্টার্স ইউনিটির সংবর্ধনা অনুষ্ঠান
 গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং দৈনিক প্রথম আলোর গৌরনদী প্রতিনিধি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা থেকে অব্যহতি পাওয়ায় শনিবার সকালে গৌরনদী রিপোর্টর্স ইউনিটি এবং গৌরনদী জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সভাপতি মোঃ খায়রুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত সাংবাদিক নির্ভীক কলম সৈনিক জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক বরিশাল জেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ মোল্লা মাহফুজ। বক্তব্য রাখেন রির্পোটার্স ইউনিটির সাবেক সভাপতি পলাশ তালুকদার, সাবেক সম্পাদক এবং জাতীয় সাংবাদিক সংস্থার গৌরনদী সাধারন সম্পাদক মোঃ শামীম মীর, প্রথম আলো গৌরনদী বন্দুসভার সভাপতি মোঃ মনিরুল ইসলাম লিমন প্রমূখ। সাংবাদিক এবং পুলিশ সুত্রে জানা গেছে, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির গত ২৬ বছর দৈনিক প্রথম আলোর বরিশালে গৌরনদী, আগৈলঝাড়া এবং উজিরপুর উপজেলার দায়িত্ব পালন করেন। আওয়ামীলীগের ক্ষমতাসীন সময়ে গত ১৬ বছর ক্ষমতাসীনদের সন্ত্রাস, চাঁদাবাজি, দখল এবং দূনীতির বিরুদ্ধে লেখনি অব্যহত রাখায় ক্ষিপ্ত হয়ে জহিরকে হয়রানী করতে একের পর মিথ্যা মামলা দায়ের করেন। গৌরনদী উপজেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এবং ইউপি সদস্য মোঃ রাসেলের স্ত্রী রুপা আক্তারকে দিয়ে ২০১৮ ইং সালের ২৯শে জুন প্রথম আলোর সাংবাদিক জহিরকে আসামি করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধন) আইন ২০১৩ ৫৭(২) ধারায় একটি মিথ্যা মামলা দায়ের করেন। এই মামলায় জহিরকে আটকাতে ব্যর্থ হয়ে পরবর্তিতে ২০১৮ ইং সালের ৫ ই জুলাই হয়রানীর উদ্দেশ্যে জহুরুল ইসলাম জহিরকে আসামি করে ছাত্রলীগ নেতার স্ত্রী রুপা আক্তার গৌরনদী মডেল থানায় একটি মানহানি এবং শ্ল¬ীলতাহানির মামলা করেন। এছাড়া সাংবাদিক জহিরকে হয়রনী করতে হত্যার চেষ্টা মিথ্যা ঘটনা সাজিয়ে সি, আর মামলা নং-১৭৮/২০১৭ইং মামলার তারিখ ঃ ১০/২/২০১৭ইং ও নারী নির্যাতন এবং সন্ত্রাসী হামলা লুটের ঘটনা দেখিয়ে এম,পি কেস নং-৮৭/২০১৭ইং মামলার তারিখ ঃ ১৪/৩/২০১৭ইং মামলা দায়ের করেন। আদালতে অভিযোগ মিথ্যা প্রমানিত হওয়ায় আগেই জহিরকে অব্যহতি দেন আদালত। গত ২৩শে জানুয়ারি বরিশাল জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেড চতুর্থ বিচারিক আদালতের বিচারক আফসান শারমিন ইভা জহিরকে মিথ্রা মামলা থেকে অব্যহতি দিয়ে রায় প্রদান করেন। এই মামলার অব্যহতির মধ্য দিয়ে জহিরের বিরুদ্ধে দায়ের করা ৫টি মিথ্যা মামলার সকল মামলা থেকে অব্যহতি পান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।
সঠিক সংবাদ সংগ্রহ করা হয়  ।
 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain