আজ মঙ্গলবার,২৪শে নভেম্বর, ২০২৬ ইং, ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com

নভেম্বর ২৩, ২০২৬,১০:৫৮ অপরাহ্ণ

 
Spread the love

সোমবার (২৩ শে নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তাজনূভা জাবীন বলেন, ভারতীয় বিভিন্ন গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সংবাদ প্ল্যাটফর্ম এবং আওয়ামী লীগ-সংশ্লিষ্ট অনলাইন মাধ্যমে গত কয়েক দিনে বাংলাদেশ নিয়ে ব্যাপক হারে ভুল, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। আগে থেকেই এ ধরনের প্রচার থাকলেও এখন তা মহামারি আকার ধারণ করেছে বলে মন্তব্য করেন তিনি।

এই সব তথ্যের প্রভাব নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় না এটা নিয়ে এখন হাসি-ঠাট্টা করে এই সব মিথ্যা নিউজকে হালকাভাবে নেওয়ার সুযোগ আছে, কারণ অনেক সাধারণ মানুষ এই সব বিশ্বাস করছে। রাজনৈতিক সচেতন মানুষের কাছে হয়তো বিষয়গুলো হাস্যকর লাগছে, সার্কাস মনে হচ্ছে বা পাত্তা দিচ্ছে না; কিন্তু পিপল পার্সপেক্টিভ মাথায় রাখতে হবে।’

আগামী তিন মাস এই সব ভুয়া এবং অসত্য সংবাদ খণ্ডনে সরকারি উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তাজনূভা জাবীন বলেন, অন্তত আগামী তিন মাস এই সব ভুয়া এবং অসত্য সংবাদ খণ্ডনের উদ্যোগ সরকারিভাবে নেওয়া উচিত। তার অভিযোগ, পতিত ফ্যাসিস্ট ও তাদের আশ্রয়দাতাদের অন্যতম অস্ত্র হচ্ছে মিথ্যা সংবাদ এবং অপপ্রচার। ডিসেম্বরকে কেন্দ্র করে এই ধরনের প্রচার আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এই বিষয়ে সরকারের কোন বিভাগ দায়িত্ব নেবে, তা নিয়ে নিজের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তথ্য মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগের প্রস্তাব দেন তাজনূভা জাবীন। তার মতে, ভারত থেকে বাংলাদেশ নিয়ে প্রচারিত অসত্য তথ্য গুরুত্বের সঙ্গে খণ্ডন করে প্রকৃত সত্য তুলে ধরা প্রয়োজন।

দেশের গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অল্টারনেটিভসের এই সংগঠক। তিনি বলেন, ভারত এবং আওয়ামী লীগ-সংশ্লিষ্ট বিভিন্ন মাধ্যমে বাংলাদেশ নিয়ে প্রচারিত ভুল তথ্য খণ্ডন করে দেশের গণমাধ্যমের পক্ষ থেকে পাল্টা সংবাদ প্রকাশের উদ্যোগও চোখে পড়ছে না।

পোস্টের শেষাংশে বিষয়টির গুরুত্ব তুলে ধরে তাজনূভা জাবীন বলেন, আমার মনে হয় না এটা এখন হালকাভাবে নেওয়ার সুযোগ আছে।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain