আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

মতলব উত্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, খোলা আকাশের নিচে একটি পরিবার। bdnewstv24.com

জানুয়ারি ২৫, ২০২৬,১১:১১ পূর্বাহ্ণ

 
Spread the love

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার দেওয়ানজি কান্দি গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২৪ শে জানুয়ারি )  রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে সংঘটিত এই অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন ভুক্তভোগী পরিবারটি।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন ওই গ্রামের আবুল কালাম প্রধান। তিনি জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

আবুল কালাম প্রধান আরও জানান, অগ্নিকাণ্ডে একটি মোটরসাইকেল, ফ্রিজ, টেলিভিশন, নগদ টাকা, বাড়ির দলিলপত্র, বিভিন্ন গুরুত্বপূর্ণ সার্টিফিকেটসহ ঘরের সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম। হঠাৎ বিদ্যুতের শর্ট সার্কিট হয়ে ঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই পুরো ঘর আগুনে ছেয়ে যায়। আমার অসুস্থ বাবাকে কোনরকমে ঘর থেকে বের করতে পেরেছি। এছাড়া আর কিছু বের করতে পারিনি। আমার সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

তিনি আরও জানান, তিনি স্থানীয় একটি মসজিদের ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালন করতেন ও মসজিদের ৫০ হাজার টাকা তার কাছে রক্ষিত ছিল, সেই টাকাও আগুনে পুড়ে গেছে।

আবুল কালাম প্রধান অভিযোগ করে বলেন, আগুন লাগার পর বিদ্যুৎ অফিসে একাধিকবার ফোন করেছি। তারা অনেক পরে ফোন রিসিভ করে এবং জানানোর ১ থেকে দেড় ঘণ্টা পর বিদ্যুতের লাইন বন্ধ করা হয়। ফায়ার সার্ভিসও আসতে অনেক দেরি করেছে। যদি সময়মতো আসত, তাহলে হয়তো ক্ষয়ক্ষতি কিছুটা কম হতো।

স্থানীয়রা জানান, আগুন লাগার পর গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ততক্ষণে পুরো বসতঘর আগুনে পুড়ে ভূষণ্ডিত হয়ে যায়।
এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে গ্রামবাসীরা দ্রুত সরকারি এবং বেসরকারি সহায়তার দাবি জানান।
বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারটি খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে  তারা সকলের সহযোগিতা কামনা করেছে।

এই বিষয়ে মতলব উত্তর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, বিষয়টি জানতে পেরে আমি ঘটনাস্থলে আমার প্রতিনিধি পাঠিয়েছি। সরকারিভাবে যতটুকু সহযোগিতা করা সম্ভব, তা করা হবে।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।

 

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain