আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

মতলব উত্তরে ধানের শীষের পক্ষে নির্বাচনী মতবিনিময়। bdnewstv24.com

ফেব্রুয়ারি ৩, ২০২৬,৮:৫২ পূর্বাহ্ণ

 
Spread the love

রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর বাজারে ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মনোনীত প্রার্থী ড. মো. জালাল উদ্দিনের সহধর্মিণী ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন।

মতবিনিময় সভায় বক্তব্যকালে ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন বলেন, একজন নারী হিসেবে নির্বাচনী মাঠে কাজ করতে গিয়ে সাধারণ মানুষের ব্যাপক সহযোগিতা ও ভালোবাসা পাচ্ছি। বিশেষ করে নারীরা তাদের বিভিন্ন সমস্যা এবং প্রত্যাশার কথা সরাসরি তুলে ধরছেন, যা আমাকে অনুপ্রাণিত করছে।

তিনি বলেন, চাঁদপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী নির্বাচিত হলে নারীদের কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। নারী উদ্যোক্তা তৈরি এবং স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হবে।

তরুণ ভোটারদের উদ্দেশে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ তরুণদের হাতেই। ধানের শীষ মানেই গণতন্ত্র, অধিকার এবং কর্মসংস্থানের রাজনীতি। তরুণ সমাজকে এগিয়ে নিতে বিএনপি সবসময় কাজ করে যাবে।

তিনি আরও বলেন, আমার স্বামী ড. মো. জালাল উদ্দিন নির্বাচিত হলে আমি নারী ও শিশু উন্নয়ন, শিক্ষা বিস্তার, স্বাস্থ্য সচেতনতা ও সামাজিক কল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখতে চাই।

সভা শেষে নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ও আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করতে মাঠ পর্যায়ে প্রচার জোরদার করার আহ্বান জানান।

দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির লস্করের সভাপতিত্বে ও যুবদল নেতা ইমু সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার।

এই সময় আরও বক্তব্য রাখেন দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন লিটন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুনছুরুর আলম ইমন, সাবেক ছাত্রনেতা সফিক শিকদার এবং যুবদল নেতা নাজমুল হাসান রোকন সহ আরো অনেকে।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain