আজ বৃহস্পতিবার,১১ই জুন, ২০২৬ ইং, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলহজ্জ, ১৪৪৭ হিজরী
>> আপত্তিকর অবস্থায় বিএনপি নেতাকে আটক করেছে স্থানীয় জনতা । bdnewstv24.com >> ধুনটে মাদক বিক্রির ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা,একজন  গ্রেফতার। bdnewstv24.com >> পল্লবীতে শিশুকে ধর্ষণ এবং হত্যা মামলার রায় পড়া শুরু। bdnewstv24.com >> মতলব উত্তরে মাসিক আইন শৃঙ্খলা এবং সাধারণ সভা অনুষ্ঠিত। bdnewstv24.com >> >> শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক বৃদ্ধ, পরে মামলা। bdnewstv24.com >> মাগুরায় সপ্তম শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ এবং ভিডিও ছড়ানোর অভিযোগে ৩ ( তিন) জন গ্রেপ্তার । bdnewstv24.com >> পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর কারাগারে। bdnewstv24.com >> গরিব অসহায় দুস্থ এর মাঝে ১০কেজি করে চাউল বিতরণ করা হয়। bdnewstv24.com >> মতলব উত্তর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ভূমি সেবা মেলা ২০২৬ ইং উদ্বোধন অনুষ্ঠিত। bdnewstv24.com     

ছেলের জীবিকা বাঁচাতে মা । bdnewstv24.com

এপ্রিল ২৫, ২০২৬,১২:২৭ পূর্বাহ্ণ

 
Spread the love

প্রচণ্ড রোদে লাইনে দাঁড়িয়ে এক মায়ের লড়াই—ছেলের জীবিকা বাঁচাতে পেট্রোলের জন্য ২ (দুই) দিন অপেক্ষা
সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জের ডেমলা ফিলিং স্টেশনে দেখা গেল হৃদয়স্পর্শী এক দৃশ্য। ছেলের মোটরসাইকেলের জন্য পেট্রোল সংগ্রহ করতে তীব্র গরম উপেক্ষা করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন এক মা—বিথিকা রানী বৈদ্য।

বৃহস্পতিবার (২৩ শে এপ্রিল) তিনি জানান, তার ছেলে সাগর বৈদ্য মোটরসাইকেল চালানো এবং কৃষিকাজ করে সংসার চালায়। সময়মতো তেল না পাওয়ায় ছেলে কাজে চলে গেছে, তাই মাকেই দায়িত্ব নিতে হয়েছে। টানা ২ ( দুই)  দিন ধরে লাইনে দাঁড়িয়ে থেকেও এখনো নিশ্চিত নন, কবে মিলবে কাঙ্ক্ষিত পেট্রোল।

স্থানীয় সূত্রে জানা যায়, জ্বালানি সংকটের কারণে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর ওই ফিলিং স্টেশনে তেল সরবরাহ পুনরায় শুরু হয়। এর আগে বুড়িগোয়ালিনী ইউনিয়নে তেল বিতরণকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হলে স্থানীয় প্রভাবশালীদের হাতে মারধরের শিকার হন স্টেশনের ম্যানেজার। প্রতিবাদে কর্তৃপক্ষ তেল সরবরাহ বন্ধ রাখে। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে ইউনিয়নভিত্তিক বিতরণের সিদ্ধান্তে কার্যক্রম চালু হয়।

বিথিকা রানী বৈদ্যের অভিযোগ, সকালে চাকরিজীবীদের অগ্রাধিকার দিয়ে তেল দেওয়া হয়েছে। এরপর সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে থাকলেও, নিয়ম না মেনেই কিছু প্রভাবশালী ব্যক্তিকে তেল দেওয়া হচ্ছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা শত শত মানুষের মতো তিনিও অপেক্ষা করছেন।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain