আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

মতলব উত্তরে ১১নং ফতেপুর পশ্চিম ইউনিয়নের ০১নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে প্রচারণা এবং মিছিল। bdnewstv24.com

ফেব্রুয়ারি ১, ২০২৬,২:২৯ পূর্বাহ্ণ

 
Spread the love

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে ০১নং ওয়ার্ড উত্তর নাউরী বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে ধানের শীষ প্রতীকের

চাঁদপুর-২ আসনের বিএনপি প্রার্থী জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মুহাম্মদ জালাল উদ্দীনের পক্ষে মতলব উত্তর উপজেলার ১১নং ফতেপুর পশ্চিম ইউনিয়নের ০১নং ওয়ার্ডে প্রচারণা এবং  মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ শে জানুয়ারি) বিকেলে ০১নং ওয়ার্ড উত্তর নাউরী বিএনপি এবং  সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে ধানের শীষ প্রতীকের সমর্থনে এই প্রচারণা ও মিছিল আয়োজন করা হয়।

মিছিলটি উত্তর নাউরী কেন্দ্রীয় কবরস্থান থেকে শুরু হয়ে পাঁচআনী চৌরাস্তা বাজারে অবস্থান নেয়। পরে মিছিলটি উত্তর নাউরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সল আহমেদ সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ ইমন।

এই সময় আরও উপস্থিত ছিলেন ১১নং ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির দায়িত্বপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, সহ-সভাপতি মজিবুর রহমান কিরণ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান সজিব, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আরিফুল ইসলাম, ০১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামাল মোল্লা, ০১নং ওয়ার্ড যুবদলের সভাপতি বাবুল ভূঁইয়া, ১১নং ফতেপুর পশ্চিম ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক তারেক ঢালী, যুবদল নেতা রাসেল সরকার, ইউনিয়ন ছাত্রদল নেতা নাঈম মিয়াজীসহ বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ এই সময় ভোটারদের উদ্দেশে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান ও বলেন, জনগণের অধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির বিজয়ের কোনো বিকল্প নেই।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain