আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

মতলব উত্তরে নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। bdnewstv24.com

জানুয়ারি ৩১, ২০২৬,৩:৫৭ পূর্বাহ্ণ

 
Spread the love

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৭৮তম বার্ষিক ক্রীড়া এবং  সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ শে জানুয়ারি) বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং  বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহমুদা কুলসুম মনি।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, অত্যন্ত সুন্দর ও জাঁকজমকপূর্ণভাবে নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এজন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে ভালো পারফরম্যান্স দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন ও এই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, শুধু খেলাধুলায় নয়, লেখাপড়া এবং  পরীক্ষার ফলাফলেও যাতে শিক্ষার্থীরা ভালো করে সেদিকে শিক্ষক ও অভিভাবকদের সমানভাবে লক্ষ্য রাখতে হবে। আজকের শিক্ষার্থীরা মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে পারলে তারাই আগামী দিনে দেশকে এগিয়ে নেবে। তাই শিক্ষার বিষয়ে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম।

নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নবজাতক, শিশু এবং  কিশোর রোগ বিশেষজ্ঞ ডা. মো. মামুন সরকার এবং ফতেপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কামাল হোসেন। এই সময় উপস্থিত ছিলেন নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান মো. শাহআলম, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, নাউরী গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং  শিক্ষার্থীরা।

আলোচনা শেষে ক্রীড়া এবং প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain