আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

নারায়ণগঞ্জে প্রতিনিয়তই বিচ্ছিন্ন করা হচ্ছে অবৈধ গ্যাস সংযোগ : তিতাস এমডি

মে ২৭, ২০২১,৬:৩৩ অপরাহ্ণ

 
Spread the love
এম আই ফারুক আহমেদ,  ঢাকা :
সময়ের সাথে পাল্লা দিয়ে দিনের পর দিন বেড়েই যাচ্ছে অবৈধ গ্যাস সংযোগের সংখ্যা।

আবাসিক কিংবা বানিজ্যিক সংযোগ প্রতিটি ক্ষেত্রেই এ সংখ্যা চোঁখে পড়ার মতো। প্রশাসনের নজড় এড়িয়ে কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসূত্রে নেওয়া হচ্ছে এসব অবৈধ গ্যাস সংযোগ।

এসব সংযোগ বেশীরভাগ ক্ষেত্রেই বিপদজনক ভাবে নেওয়া হয়। ফলশ্রুতিতে দূর্ঘটনার সংখ্যা এবং আশংকা আনুপাতিক হারে বেড়েই চলেছে। অন্যদিকে সরকার হচ্ছে রাজস্ব বঞ্চিত। কিন্তু আশার কথা হলো এসব সংযোগের বিরুদ্ধে তিতাসের অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিয়তই বিচ্ছিন্ন করা হচ্ছে এসব অবৈধ সংযোগ। তিতাস সূত্রে জানা যায়, গত কয়েক মাসে নারায়ণগঞ্জে তিতাসের করা অভিযানে বহু সংযোগ বিচ্ছিন্ন হয়। তার মধ্যে নারায়ণগঞ্জের সেনারগাঁও, রুপগঞ্জ, গজারিয়ার অভিযান গুলো অন্যতম।

২০২১ সালের ২২ শে মার্চ নারায়ণগঞ্জ রুপগঞ্জের কায়েতপাড়ায় অবস্থিত বালুনদীর চনপাড়া ব্রীজের পশ্চিম পাশে বিভার ক্রসিং ভাল্ব বন্ধ করে উক্ত ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় ৮ কিলোমিটার বিতরন লাইনের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই উপজেলার কাঞ্চন ডিআরএস বিতরন লাইনে বিদ্যমান প্রায় ৪০ হাজার অবৈধ আবাসিক সংযোগ এবং প্রায় ৫০টি অবৈধ বানিজ্যিক সংযোগ ৫০ কিলোমিটার বিচ্ছিন্ন করা হয়।

উক্ত অভিযান চালানো হয় গত ২০ শে মে। একই মাসের ১৫ তারিখ নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের বিআর স্পিনিং মিল এর নিকটে প্রায় ১০ কিলোমিটার বিতরন লাইন বিচ্ছিন্ন করা হয়।

ফলে সোনারগাঁও এর বিভিন্ন এলাকায় বিদ্যমান অবৈধ সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়। উক্ত অভিযানে আনুমানিক ৭ হাজার বাসা-বাড়ী, ১ শতটি ছোট শিল্প, ৫টি রেষ্টুরেন্ট এর সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এছাড়া গত ২২ শে মে মুন্সিগঞ্জ জেলার গজারিয়ায় বিদ্যমান থাকা বিভিন্ন ইউনিয়নের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। গোপন সংবাদের ভিত্তেতে করা এ অভিযানে প্রায় ২০ থেকে ২৫ কিলোমিটার এর ১২ হাজার অবৈধ আবাসিক ও অনেক ক্ষুদ্র বানিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

তিতাসের এ সকল অভিযান সম্পর্কে কালের খবরকে নিশ্চিত করেন তিতাসের এমডি আলী ইকবাল মোঃ নুরুল্লাহ। তার ভাষ্যমতে, শুধুমাত্র নারায়ণগঞ্জে নয় সারাদেশে এ অভিযান অব্যাহত রয়েছে।

অবৈধ গ্যাস সংযোগকারী এবং সংযোগে সহযোগীতাকারী উভয়ের বিরুদ্ধে কঠিন আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এক্ষেত্রে দল,মত, নির্বেশেষে কাউকে ছাড় দেওয়া হবেনা।

তিতাস এমডি আরও বলেন, অবৈধ গ্যাস সংযোগের কারনে ঘটা-দূর্ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় এবং বাংলাদেশ সরকার যেন রাজস্ব বঞ্চিত না হয় সেই লক্ষ্যে উক্ত অভিযান নিরবিচ্ছন্ন থাকবে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain