আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

উন্নয়ন, কর্মসংস্থান এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশের অঙ্গীকার, চাঁদপুর-৩ আসনে বিএনপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের নির্বাচনী ইশতেহার ঘোষণা। bdnewstv24.com

ফেব্রুয়ারি ৮, ২০২৬,৩:২৩ পূর্বাহ্ণ

 
Spread the love

চাঁদপুর-৩ (চাঁদপুর সদর–হাইমচর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

 ৭ ই ফেব্রুয়ারি সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করা হয়। ইশতেহার ঘোষণাকালে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ক্ষমতার আগে জনতা, ভোগের আগে ত্যাগ—এটাই আমার রাজনীতির মূলনীতি। এমপির পেছনে জনতা নয়, জনতার পেছনে এমপি—এই দর্শন নিয়েই আমি কাজ করতে চাই। মহান আল্লাহ আমাকে নির্বাচিত করলে জনস্বার্থে নিরলসভাবে কাজ করবো।

ইশতেহারের উল্লেখযোগ্য অঙ্গীকারসমূহ হলো—
নতুন প্রজন্মের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চাঁদপুর এবং  হাইমচরে ২টি ইপিজেড স্থাপন ও রপ্তানিমুখী শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ। মসজিদ, মাদ্রাসা ও সকল ধর্মের উপাসনালয়ের মানোন্নয়ন করে ধর্মীয় সম্প্রীতি এবং সমান অধিকার নিশ্চিতকরণ। চাঁদপুর–হাইমচর প্রধান সড়ক চার লেনে উন্নীতকরণ। সকল সরকারি খাল উদ্ধার ও সংস্কারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি। নদীভাঙন রোধে বিষ্ণুপুর থেকে জালিয়ারচর পর্যন্ত স্থায়ী বাঁধ এবং রিভার ড্রাইভ নির্মাণ।

তারেক রহমানের ঘোষণানুযায়ী কৃষকদের জন্য শস্য বীমা ও সকল পেশাজীবীর জন্য সরকারি কার্ড চালু করা। বিশুদ্ধ পানির নিশ্চয়তা এবং গ্রাম থেকে শহর পর্যন্ত অবকাঠামো উন্নয়ন। মেঘনার পশ্চিম পাড়, রাজরাজেশ্বর, ইব্রাহিমপুর ও নীলকমল ইউনিয়ন রক্ষায় বৈজ্ঞানিক নদী শাসন।
নতুন স্টেডিয়াম নির্মাণ, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার বিস্তার।

কারিগরি ও গণমুখী শিক্ষার প্রসার। চাঁদপুর সদর এবং হাইমচর হাসপাতালে পর্যাপ্ত ডাক্তার ও জনবল নিয়োগ। দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত আগামীর বাংলাদেশ গড়ার অঙ্গীকার। এছাড়াও তিনি বলেন, চাঁদপুর বড় স্টেশন থেকে ষাটনল পর্যন্ত একটি রিভার ভিউ নির্মাণ, চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতাল আধুনিকায়ন, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণ ও চাঁদপুর–কুমিল্লা মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে সম্মিলিতভাবে।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদীর প্রশ্নের জবাবে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন,
অসুস্থ সাংবাদিকদের পাশে অবশ্যই থাকবো। আপনারা ১০ টাকা দিলে আমি ১০০ টাকা দিবো।
তিনি সাংবাদিকদের পেশাগত উন্নয়নেও কাজ করার প্রতিশ্রুতি দেন।

ভোট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন,
ভোট নিয়ে কথা বলতে চাই না। আমি চাই আপনারা দোয়া করবেন—যেন মানুষ ধানের শীষে ভোট দেয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী এবং সাধারণ সম্পাদক এম এ লতিফ।

উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, সহ-সভাপতি দেওয়ান শফিকুজ্জামান এবং খলিলুর রহমানসহ নেতাকর্মীরা।

শেষে তিনি বলেন, মিলে মিশে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain