নভেম্বর ৮, ২০২১,১:২১ পূর্বাহ্ণ

Reporter:- bdnewstv24.com
মতলব উত্তর উপজেলার ১৪(চৌদ্দ) টি ইউনিয়নে ২রা নভেম্বর মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে ৬শ ৪৪( ছয়শত চুুয়াল্লিশ) জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।এর মধ্যে চেয়ারম্যান পদে ৪৬জন, সংরক্ষিত মহিলা সদস্য ১৪৩ জন ও সাধারন সদস্য ৪৫৫ জন। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে ১৪ জন, ইসলামী আন্দোলনের মনোনীত হাতপাখা প্রতীক ৭ও স্বতন্ত্র প্রার্থী ২৫ জন।
৪ঠা নভেম্বর বৃহস্পতিবার সকালে মতলব উত্তর উপজেলা অডিটোরিয়াম মনোনয়নপ্রত্র বাছাইকালে ইইনিয়ন পরিষদ নির্বাচন ম্যানুয়েল আইনের ২৬ এর ১ ধারায় ঋন খেলাপির কারনে ফরাজিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ইন্জিনিয়ার রেজাউল করিম ও স্বতন্ত্র প্রার্থী কামাল গাজী, কলাকান্দা ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য ৭,৮,৯ (সাবেক ৩) নং ওয়ার্ডের প্রার্থী শিল্পী আক্তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্ন কর্মকর্তা। অপর দিকে কলাকান্দা ইউনিয়নে ৪,৫,৬ ( সাবেক) নং ওয়ার্ডের প্রার্থী জান্নাতী আক্তারে বয়স কমের কারনে তার মনোনয়নপত্রও বাতিল করেন রিটার্নি কর্মকর্তা। তবে প্রার্থীরা ৩ (তিন) কার্যদিবসের মধ্যে আপিল করার সুযোগ করতে পারবেন বলে জানিয়েছেন রিটার্নি কর্মকর্তা।
উল্লেখ্য ১১(এগার) নভেম্বর প্রত্যাহারের শেষ দিন। ১২(বার) ই নভেম্বর প্রতিক বরাদ্দ এবং ২৮ (আটাশ) ই নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত।
সকল সংবাদ প্রচার করি।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain