আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

উন্নয়ন, দুর্নীতি দমন এবং কর্মসংস্থানে আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের। bdnewstv24.com

জানুয়ারি ২৭, ২০২৬,৯:৫২ পূর্বাহ্ণ

 
Spread the love

দেশের উন্নয়ন, দুর্নীতি দমন, মাদক নিয়ন্ত্রণ ও কৃষি এবং কর্মসংস্থান খাতে আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রবিবার গভীর রাতে সোনারগাঁয়ের কাঁচপুর বালুর মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সব কথা বলেন।

তারেক রহমান বলেন, গত কয়েক বছরে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। সাধারণ মানুষের জানমাল আজ নিরাপদ নয়। বিএনপি সরকার গঠন করলে প্রতিটি অপরাধের বিচার দেশের প্রচলিত আইনের আওতায় নিশ্চিত করা হবে। দখলবাজি এবং সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

দুর্নীতি এবং মাদককে সমাজের সবচেয়ে বড় শত্রু উল্লেখ করে তিনি বলেন, নারায়ণগঞ্জ শহর ও আশপাশের এলাকায় মাদক ব্যবসার বিস্তার উদ্বেগজনক। ক্ষমতায় এলে মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা হবে।

তরুণ প্রজন্মের কর্মসংস্থান প্রসঙ্গে তারেক রহমান বলেন, শুধু সনদভিত্তিক শিক্ষা নয়, ভাষা শিক্ষা ও আধুনিক কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের দেশে ও বিদেশে কাজের উপযোগী করে গড়ে তোলা হবে। একই সঙ্গে ইমাম, খতিব ও মাদ্রাসা শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণ এবং হালাল উপার্জনের সুযোগ তৈরি করে তাদের সামাজিক মর্যাদা নিশ্চিত করা হবে।

কৃষি খাতের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কার খাল খনন কর্মসূচি পুনরায় চালুর ঘোষণা দিয়ে তিনি বলেন, নদী ও খাল দখলের কারণে কৃষি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সারা দেশে জলাশয় সংস্কারের মাধ্যমে কৃষিকে পুনরুজ্জীবিত করা হবে।

এই ছাড়া ভেঙে পড়া রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত সংস্কারের আশ্বাসও দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain