আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

লক্ষ্মীপুরে নিষেধজ্ঞার সময় মাছ ধরায় ৭ জেলে আটক

অক্টোবর ২৬, ২০২০,৯:৩১ অপরাহ্ণ

 
Spread the love
নিজস্ব প্রতিবেদক :
প্রধান প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মা ইলিশ ধরার অভিযোগে লক্ষ্মীপুরের রামগতিতে সাত জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। এসময় কারেন্ট জালসহ একটি ইঞ্জিন চালিত নৌকা আটক করা হয়।
রবিবার সন্ধ্যায় বড়খেরী নৌ-পুলিশ ও উপজেলা মৎস্য বিভাগ অভিযান চালিয়ে মেঘনা নদীর চরগজারিয়া হুজুরের খাল এলাকা থেকে তাদেরকে আটক করে।আটককৃত জেলেরা হচ্ছেন,উপজেলার সবুজগ্রাম এলাকার মো. শরীফ (২০)ভোলা জেলার তজুমদ্দিন এলাকার রাকিব হোসেন (১৪)একই এলাকার মো. রাসেল(২৫)শরিফ হোসেন (১৯)আরিফ হোসেন (১৬)মো.রাসেদ (২০) ও মো.রহিম(১২)। এর মধ্যে অপ্রাপ্ত বয়স হওয়ার কারণে রাকিব, আরিফ ও রহিমকে মুচলেখা নিয়ে অভিভাবকদেকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
অপর চারজনকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।
রামগতি উপজেলার বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো.কামরুজ্জামান জানান, প্রাপ্ত বয়স্ক চার জনের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে রবিবার রাতে রামগতি থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।
রামগতি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, জাতীয় মাছ ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় দেশের উপকূলীয় বেশ কয়েকটি উপজেলার নদী অঞ্চলের প্রধান প্রজনন পয়েন্টগুলোতে সরকার ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২দিন সব ধরনের মাছধরা নিষিদ্ধ ঘোষণা করেছেন। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে নৌ-পুলিশ ও মৎস্য বিভাগ রবিবার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করেন। এ সময় মাছধরার একটি নৌকাসহ ওই সাত জেলেকে আটক করা হয়।তিনি আরও জানান, আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া জব্দকৃত নৌকার বিষয়ে টাস্কফোর্স কমিটির সিদ্ধান্তের আলোকে ব্যবস্থা নেওয়া হবে।
 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain