জানুয়ারি ২৮, ২০২৬,৬:২৭ পূর্বাহ্ণ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন এবং ভূমি প্রশাসন বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেছেন মেধাবী শিক্ষার্থী ফাইকা তাহজীবা। আজ রোববার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
ফাইকা তাহজীবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি আইন বিভাগের ৪১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন এবং স্নাতক ও স্নাতকোত্তর—উভয় পর্যায়েই প্রথম স্থান অর্জন করেন। স্নাতকে তিনি সিজিপিএ ৩.৮৩ ও স্নাতকোত্তরে সিজিপিএ ৩.৮২ অর্জন করেন।
শিক্ষাজীবনের পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। ফাইকা তাহজীবা ১৭তম সহকারী জজ পরীক্ষায় সপ্তম স্থান অর্জন করেন, যা তাঁর মেধা এবং অধ্যবসায়ের প্রমাণ।
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সাবেক ডিন অধ্যাপক ড. মো. ফখরুল ইসলামের কন্যা এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ওয়ারদাতুল আকমামের সন্তান। শিক্ষাবান্ধব ও একাডেমিক পরিবারে বেড়ে ওঠা ফাইকা তাহজীবার এই অর্জনে শিক্ষক-শিক্ষার্থী মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।
সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain