আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

রুপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় তিতাস অফিসে সন্ত্রাসী হামলা

মে ২৮, ২০২১,১০:২১ পূর্বাহ্ণ

 
Spread the love

এম আই ফারুক আহমেদ :

রুপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় যাত্রামুড়া তিতাস গ্যাস অফিসে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। পাশাপাশি বৈধ গ্যাস গ্রাহকরা বকেয়া বিল পরিশোধ না করায় তাদের লাইনও বিচ্ছিন্ন করা হয়। জানা যায়, অবৈধ গ্যাস সংযোগ ও দীর্ঘদিন বকেয়া বিল পরিশোধ না করায় তিতাস কর্তৃপক্ষ সংযোগ গুলো বিচ্ছিন্ন করে। সন্ত্রাসীরা যাত্রামুড়া তিতাসের লোকাল অফিসে এসে গ্যাস সংযোগ দিতে বললে তিতাস কর্তৃপক্ষ বলে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার প্রশ্ন আসেনা এবং যাদের গ্যাস সংযোগ বৈধ তারা দীর্ঘদিন যাবৎ বিল পরিশোধ না করলে তাদেরও গ্যাস সংযোগ দেওয়া হবেনা বলে জানান। এতে ক্ষিপ্ত হয়ে অজ্ঞাত আরো সন্ত্রাসীরা মিলে তিতাস কর্মকর্তাদের মারধর করে ও অফিসে ব্যাপক ভাংচুর চালায়। পরে রুপগঞ্জ থানা পুলিশ ও র‌্যাবকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে সন্ত্রাসীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।
এ বিষয়ে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আলী ইকবাল মোঃ নুরুল্লাহ বলেন, কোনভাবেই অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারকারীদের ছাড় দেওয়া হবেনা। আর বৈধ গ্রাহক যারা রয়েছে তারা নিয়ম মোতাবেক বিল পরিশোধ করলে তাদের গ্যাস সংযোগ দেওয়ার বিষয়ে বিবেচনা করবে তিতাস কর্তৃপক্ষ। আলী ইকবাল মোঃ নুরুল্লাহ আরও বলেন, তিতাস অফিসে যারা ভাংচুর ও হামলা চালিয়েছে সিসি ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে মামলা করা হবে এবং অতি দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ যে কোন মূল্যে অবৈধ গ্যাস সংযোগ শূন্যের কোঠায় নামিয়ে আনার নির্দেশনা রয়েছে বলে জানান তিনি।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain