আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

জীবাণু ছড়ায় পরিধেয় বস্ত্র

জানুয়ারি ৩, ২০১৭,১০:১০ অপরাহ্ণ

 
Spread the love
স্বাস্থ্য ডেস্ক : একটি অদ্ভুত ধরনের গবেষণা তথ্য দিয়েছেন বিশেষজ্ঞগণ। এ তথ্যটি বেশ গুরুত্বপূর্ণ এবং একই সাথে বিব্রতকর। আপনি পুরুষ হন আর নারী হন আপনাকে আন্ডারওয়ার বা অন্তর্বাস পরিধান করতে হয়। আপনি জানেন কি আপনার বিশেষ পরিধেয় বস্ত্রটিতে কত জীবাণু থাকে এবং কিভাবে এসব জীবাণু আপনার অন্যান্য পরিধেয় অথবা ব্যবহৃত বস্ত্রে সংক্রমিত হয়। হয়ত শতকরা ১০০ ভাগ মানুষ বলবেন, এ প্রশ্নের উত্তর তাদের জানা নেই।
আমরা যারা চিকিত্সক যারা কারণে অকারণে মানুষকে উপদেশ দিয়ে থাকি তাদেরও হয়তবা এ প্রশ্নের সঠিক জবাব জানা নেই। এবার শুনুন বিশেষজ্ঞগণ কি বলেন। বিশেষজ্ঞগণ বলছেন, একদিন মাত্র আন্ডারওয়ার পরিধানে ১’শ মিলিয়ন ইকলাই নামক ব্যাকটেরিয়া সংক্রমিত হয়। এই একটিমাত্র ব্যাকটেরিয়া আপনার পেটের পীড়া, ডায়রিয়া সংক্রমণের জন্য যথেষ্ট।
বিশেষজ্ঞগণ এই আন্ডারওয়ারের ব্যাকটেরিয়া নিয়ে আরও যে উদ্বেগজনক তথ্য দিয়েছেন তা হচ্ছে বাসায় আপনি যখন ওয়াশিং মেশিনে অন্যান্য কাপড়ের সঙ্গে আপনার আন্ডারওয়ারটি ধৌত করতে দেন তখন এসব জীবাণু অন্যান্য কাপড়েও সংক্রমিত হয়। আর আপনার ওয়াশিং মেশিনটি হয়ে উঠে জীবাণু সংক্রমণের ব্রিডিং গ্রাউন্ড যা সহজে জীবাণুমুক্ত করা যায় না।
তাই বিশেষজ্ঞগণ একদিকে যেমন ব্লিচিং এজেন্ট এবং হট ওয়াটার দিয়ে ওয়াশিং মেশিন জীবাণুমুক্ত করার পরামর্শ দিয়েছেন তেমনি আন্ডারওয়ার পৃথকভাবে গরম পানি ও ব্লিচিং এজেন্ড বা ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করার কথা বলেছেন। যারা ওয়াশিং মেশিন ছাড়াই বাসার কাপড় হ্যান্ড ওয়াশ করেন তাদেরও একই ধরনের সতর্কতামূলক পদক্ষেপ নিতে হবে।
 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain