আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

বরিশাল-৬ (ছয়) (বাকেরগঞ্জ) আসনে সংসদ নির্বাচনে জামানত হারাচ্ছেন ৩(তিন) প্রার্থী। bdnewstv24.com

ফেব্রুয়ারি ১৭, ২০২৬,১০:৪৫ পূর্বাহ্ণ

 
Spread the love

১২ ই ফেব্রুয়ারি ২০২৬ ইং (বাকেরগঞ্জ) আসনে গণভোট এবং সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সংসদ নির্বাচনে এই আসনে মোট ৬ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ৩ জন প্রার্থীই জামানত হারাচ্ছেন। নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে প্রার্থীকে ২০ হাজার টাকা জামানত দিতে হয়। কোনো প্রার্থী তার নির্বাচনী আসনে প্রদত্ত বৈধ ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়।

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং অফিসারের তথ্য অনুযায়ী এখানে ১১৩টি কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৩,১১,৬৯৯ জন। তাদের মধ্যে ১,৬৮,০৭৯ জন ভোটার ভোট প্রদান করেন। ভোট প্রদানের হার ৫৩.৯২ শতাংশ। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ১,৬৫,১৬২টি। বাতিল ভোটের সংখ্যা ২,৯১৭টি।

এই আসনে ৬ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল হোসেন খান ৮১,০৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোঃ মাহমুদুন্নবী পেয়েছেন ৫৪,৫৩৩ ভোট ও বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী পেয়েছেন ২৮,৮২৩ ভোট।

বাকি ৩ জন প্রার্থী কাঙ্ক্ষিত ভোট না পাওয়ায় তাদের জামানত হারাচ্ছেন। জামানত হারানো প্রার্থীরা হলেন—গণ অধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী মোঃ সালাউদ্দিন পেয়েছেন ১৩৭ ভোট, বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত হারিকেন প্রতীকের প্রার্থী আবদুল কুদ্দুস পেয়েছেন ২৩৮ ভোট ও স্বতন্ত্র ফুটবল প্রতীকের প্রার্থী মোঃ কামরুল ইসলাম খান পেয়েছেন ৩৪৪ ভোট।

এই ৩ জন প্রার্থীর কেউই তার নির্বাচনী আসনের বৈধ ১,৬৫,১৬২টি ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট অর্থাৎ ২০,৬৪৫টি ভোট পাননি।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain