আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

বান্দরবানের সরকারি প্রকল্পে অনিয়মের মহোৎসব। bdnewstv24.com

এপ্রিল ১৯, ২০২৬,৩:৪০ পূর্বাহ্ণ

 
Spread the love

বান্দরবানে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বাস্তবায়িত একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রায় ২ (দুই) কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন দুই তলা গুদামঘর নির্মাণকাজে শুরু থেকেই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে স্থানীয়ভাবে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্র এবং সংশ্লিষ্টদের দাবি অনুযায়ী, পাহাড়ি অঞ্চলের নরম মাটিতে পাইলিংয়ের মতো গুরুত্বপূর্ণ নির্মাণকাজে ব্যবহার করা হচ্ছে সাঙ্গু নদীর ভরাট বালু ও মানহীন ‘২ নম্বর পাথর’। সাধারণত সরকারি নির্মাণ প্রল্পে নির্ধারিত মানসম্পন্ন বালু এবং পাথর ব্যবহারের নিয়ম থাকলেও এখানে তা উপেক্ষা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

আরও অভিযোগ রয়েছে, প্রকল্প বাস্তবায়নকালে বিএডিসির সহকারী প্রকৌশলী সরেজমিনে উপস্থিত থেকে কাজ পর্যবেক্ষণ করলেও নিম্নমানের উপকরণ ব্যবহারের বিষয়টি তিনি অস্বীকার করেছেন। ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, নিয়ম অনুযায়ীই কাজ করা হচ্ছে এবং কোনো ধরনের অনিয়ম হয়নি।

তবে স্থানীয়দের অভিযোগ, বিএডিসির সহকারী প্রধান প্রকৌশলী ফয়েজ মাহমুদের উপস্থিতিতেই ঠিকাদার প্রতিষ্ঠান সাঙ্গু নদীর ভরাট বালু এবং নিম্নমানের পাথর ব্যবহার করে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে। অভিযোগকারীদের মতে, প্রশাসনের চোখের সামনে এমন অনিয়ম চললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা বলেন, সরকারি কোটি কোটি টাকার প্রকল্পে এই ধরনের অনিয়ম চলতে থাকলে ভবনের স্থায়িত্ব এবং নিরাপত্তা নিয়ে বড় ধরনের ঝুঁকি তৈরি হবে। তারা দ্রুত নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অন্যদিকে, সচেতন মহল মনে করছে, এই ধরনের অনিয়ম যদি সত্য প্রমাণিত হয়, তাহলে তা শুধু আর্থিক ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং সরকারি উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা এবং জবাবদিহিতার ওপরও প্রশ্ন তুলবে।

এই বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এবং উচ্চপর্যায়ের তদন্ত দাবি করেছেন স্থানীয়রা। পাশাপাশি প্রকল্পের গুণগত মান নিশ্চিত করতে কার্যকর মনিটরিং ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন তারা।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain