আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে আলোচনার তুঙ্গে কয়েস লোদী । bdnewstv24.com

ফেব্রুয়ারি ২৫, ২০২৬,১২:০৮ অপরাহ্ণ

 
Spread the love

সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির-এর নির্বাচনে ভূমিধ্বস বিজয় এবং মন্ত্রীত্ব লাভের পর সিলেটের রাজনীতিতে নতুন আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে—কে হবেন বিএনপির আগামীর মেয়র প্রার্থী। রাজনীতি বিশ্লেষকদের আলোচনায় যে নামটি বারবার উঠে আসছে, সেটি হচ্ছে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী-এর নাম। রাজনীতি গবেষক এবং তৃণমূল পর্যায়ের সিংহভাগ মানুষ মনে করেন, সিলেট-১ আসনে মুক্তাদিরের বিজয়ের পেছনে যে মানুষটির অবদান সবচেয়ে বেশি, তিনি হলেন কয়েস লোদী।

মুক্তাদিরের পক্ষে তিনি পুরো সিলেট চষে বেড়িয়েছেন। মাঠপর্যায়ের নির্বাচনী কাজ থেকে শুরু করে উঠান বৈঠক, পথসভা আয়োজন, কর্মী-সমর্থকদের নিয়ে ঘরে ঘরে গিয়ে লিফলেট বিতরণ, ভ্রাম্যমাণ মেডিকেল সেবা টিম গঠন—সব মিলিয়ে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের কাছে জনাব খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে জনমত সৃষ্টি করেছেন।

সিলেটের জনগণের সঙ্গে সরাসরি সংযুক্ত এই নেতা চারবারের নির্বাচিত কাউন্সিলর এবং সাবেক প্যানেল মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন। জনপ্রতিনিধিত্বের অভিজ্ঞতা, রাজনৈতিক দক্ষতা এবং সুন্দর সামাজিক ইমেজের কারণে বর্তমানে সকল শ্রেণি-পেশার মানুষের কাছে গ্রহণযোগ্যতার দিক থেকে সবচেয়ে এগিয়ে থাকা এই নেতাকেই বিএনপির আগামীর কান্ডারী হিসেবে ধরে নিচ্ছেন সিলেটের সিংহভাগ জনগণ।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain