আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

এএসপি আনিসুল হত্যা, ডা. মামুন কারাগারে

নভেম্বর ২০, ২০২০,৭:৩১ অপরাহ্ণ

 
Spread the love

ঢাকা : সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আনিসুল করিমকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় মাইন্ডএইড হাসপাতালের পরিচালক ফাতেমা খাতুন ময়না এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ শুক্রবার ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

আসামি ফাতেমা খাতুনের চার দিনের এবং ডা. আব্দুল্লাহ আল মামুনকে দুই দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক (অপারেশন) ফারুক মোল্লা আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় ডা. আব্দুল্লাহ আল মামুনের পক্ষে অ্যাডভোকেট সাইফুল ইসলাম সোহেল জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধীতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করে দেন। তবে এ সময় আসামি ফাতেমার পক্ষে কোন আইনজীবী ছিলেন না।

এর আগে গত ১৫ নভেম্বর ফাতেমা খাতুনের চারদিন এবং গত ১৭ নভেম্বর ডা. আব্দুল্লাহ আল মামুনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

একই মামলায় গত ১৮ নভেম্বর হাসপাতালের কো-অর্ডিনেটর রেদোয়ান সাব্বির, ওয়ার্ডবয় জোবায়ের হোসেন, মো. লিটন আহাম্মদ ও মো. সাইফুল ইসলাম পলাশকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

এছাড়া এ মামলায় ছয়জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা হলেন, হাসপাতালের কিচেন সেফ মাসুদ খান, ওয়ার্ড বয় অসীম চন্দ্র পাল, মার্কেটিং ম্যানেজার আরিফ মাহমুদ জয়, ফার্মাসিস্ট মো. তানভীর হাসান, ওয়ার্ডবয় মো. তানিম মোল্লা ও সজিব চৌধুরী।

গত ১০ নভেম্বর আদাবর থানায় আনিসুল করিম শিপনের বাবা বীর মুক্তিযোদ্ধা মো. ফাইজুদ্দিন আহম্মেদ বাদী হয়ে ১৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এর মধ্যে দুই আসামি পলাতক রয়েছে। তারা হলেন, মো. সাখাওয়াত হোসেন ও সাজ্জাদ আমিন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain