আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

নারায়ণগঞ্জে গণধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, গ্রেফতার ৫

অক্টোবর ৩০, ২০২০,৬:২৭ অপরাহ্ণ

 
Spread the love

নারায়ণগঞ্জ:নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক কিশোরীকে (১৬) গণধর্ষণের পর অন্তঃসত্ত্বা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা শুক্রবার সকালে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়েরের পর পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-মো. উজ্জ্বল রানা (২০), তাজেল ইসলাম (১৬), মো. জালাল (২১), আব্দুল আজিজ হাওলাদার (৫৫) ও বিলকিস হাওলাদার।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর পরিবার অভিযুক্তদের সাথে ভাড়া বাসায় বসবাস করতেন। গত ২৪ এপ্রিল অভিযুক্ত জালাল ও বিলকিস ভুক্তভোগী কিশোরীকে কথা বলবে বলে ফুসলিয়ে আব্দুল আজিজের রুমে নিয়ে যায়। তারপর উজ্জ্বল ও তাজেলকে ওই রুমে যাওয়ার সুযোগ করে দিলে তারা দরজা বন্ধ করে কিশোরীকে ধর্ষণ করে।
ঘটনার পর তারা ভুক্তভোগী কিশোরীকে ওষুধ খাওয়ানোর পর সুস্থতা অনুভব করলে বিষয়টি তার পরিবারকে গোপন রাখার অনুরোধ জানায়। কিন্তু শুক্রবার ভুক্তভোগী কিশোরী অসুস্থতা অনুভব করলে তাকে পরীক্ষা করার পর জানা যায় সে ৫ মাসের অন্তঃসত্ত্বা।

মামলার বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেন, এ ঘটনায় ভুক্তভোগী  কিশোরী মা মামলা দায়ের করেছেন। অভিযুক্ত পাঁচজনকে আটক করেছে পুলিশ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain