আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

শপথ অনুষ্ঠানে ১৩ (তেরো)দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ। bdnewstv24.com

ফেব্রুয়ারি ১৬, ২০২৬,৮:৫১ পূর্বাহ্ণ

 
Spread the love

আমন্ত্রিত দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, চীন, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া এবং ব্রুনাই। কূটনৈতিক মহলে এই আয়োজনকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র জানায়, নীতিনির্ধারণী পর্যায়ের আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। এরপর প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।

নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রেওয়াজ ভেঙে এবার বঙ্গভবনের দরবার হলের পরিবর্তে উন্মুক্ত স্থানে শপথ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই দিকে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৭টির ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। নির্বাচনে মোট ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ। ঘোষিত ফল অনুযায়ী বিএনপি এবং তার মিত্ররা ২১২ আসনে জয় পেয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭৭ আসন। এই ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি ও স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়লাভ করেছেন।

চট্টগ্রাম-২ এবং চট্টগ্রাম-৪ আসনের ফল ঘোষণা স্থগিত রয়েছে। এই ছাড়া প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain