আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যুক্ত হলো অস্ত্রপচার কার্যক্রম। কালের খবর

মার্চ ১৮, ২০২১,৮:২৯ অপরাহ্ণ

 
Spread the love
নয়ন ইসলাম, শাহজাদপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধি : শাহজাদপুরে সরকারি ভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রপচার কার্যক্রম চালুর মাধ্যমে স্বাস্থ্য সেবায় নতুন দ্বার উন্মোচিত হলো এ অঞ্চলের মানুষের জন্য। এ সেবা চালুর মাধ্যমে সাধারণ মানুষ বিনামূল্যে পাবেন উন্নত স্বাস্থ্য সেবা। এর ফলে সাধারণ মানুষ এখন সরকারি ভাবে সেবা নিতে আগ্রহী হয়ে উঠবেন বলে আশাবাদী কর্তপক্ষ। নির্ভরযোগ্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতেই দীর্ঘদিন বন্ধ থাকার পর সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রপচার কার্যক্রম ( সিজারিয়ান সহ ) উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ হাসিবুর রহমান স্বপন। শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে উদ্বোধনি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা, সহকারি কমিশনার (ভূমি) মোঃ মাসুদ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান প্রমুখ।

উদ্বোধনি বক্তব্যে স্থানীয় এমপি মোঃ হাসিবুর রহমান স্বপন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রপচার কার্যক্রমের মাধ্যমে শাহজাদপুরে স্বাস্থ্য সেবার নতুন দ্বার উন্মোচন হলো। দীর্ঘদিন বন্ধ থাকার পর এই কার্যক্রম চালু হওয়া সত্যি শাহজাদপুরবাসীর জন্য অত্যান্ত আনন্দের খবর। সাধারণ রোগীরা যেন স্থানীয় দালাল চক্রের খপ্পরে পরে বিভ্রান্ত না হন সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন
 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain