আজ সোমবার,৯ই নভেম্বর, ২০২৬ ইং, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> বেগম খালেদা জিয়ার রোগমুক্তি,সুস্থতা কামনা এবং শহীদ হাদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত । bdnewstv24.com  >> হাদির মৃত্যুতে যাত্রাবাড়ী এবং শনির আখড়া অবরোধ, যানজটে অচল মহাসড়ক । bdnewstv24.com  >> বিজয় দিবসে ১০০ নৌকা নিয়ে জবি শিবিরের ব্যতিক্রমী নৌ র‍্যালি আয়োজন । bdnewstv24.com  >> Bangladesh human rights development organization.  >> Bangladesh human rights development organization.  >> মহান জাতীয় ১৬ ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা । বাংলাদেশ হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ।  >> সিদ্ধিরগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে হামলা, আহত -৪, থানায় অভিযোগ। bdnewstv24.com  >> ফিল্মি স্টাইলে লাঠি হাতে হকার উচ্ছেদ করলেন টিপু । bdnewstv24.com  >> দুই উপদেষ্টা পদত্যাগ করলে কারা আসবেন দায়িত্বে । bdnewstv24.com  >> যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা । bdnewstv24.com     

ঢাকা : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোট ৯৭ কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২৯ মে) সকাল পর্যন্ত এ সংখ্যা পাওয়া গেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) মো. শাহজাহান শিকদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আক্রান্তদের মধ্যে ১০ সদস্য সুস্থ হয়েছেন। বাকি ৮৭ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। শাহজাহান শিকদার বলেন, অগ্নি দুর্ঘটনা নির্বাপণ ও উদ্ধার কাজে অংশ নিয়ে কয়েকজন প্রথমে করোনায় আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। পরে তাদের থেকে অন্যরা সংক্রমিত হয়ে থাকতে পারেন। করোনা আক্রান্তদের মধ্যে ১৭ জন সদরদফতর সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের, ১৯ জন তেজগাঁও ফায়ার স্টেশনের, ৯ জন অধিদফতরের অফিস শাখার, ৯ জন সদরঘাট ফায়ার স্টেশনের, ১১ জন হাজারীবাগ ফায়ার স্টেশনের, ছয়জন ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের, ছয়জন ডি ই পি জেট ফায়ার স্টেশনের (সাভার), আটজন সাভার ফায়ার স্টেশনের, একজন লালবাগ ফায়ার স্টেশনের, একজন মোহাম্মদপুর ফায়ার স্টেশনের, দুইজন মানিকগঞ্জ ফায়ার স্টেশনের, চারজন চট্টগ্রাম লামার ফায়ার স্টেশনের, একজন ডেমরা ফায়ার স্টেশনের, একজন খিলগাঁও ফায়ার স্টেশনের এবং দুইজন পোস্তগোলা ফায়ার স্টেশনের কর্মী। আক্রান্তদের পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সার্ভিস সেন্টার, নারায়ণগঞ্জ, রূপগঞ্জের ইউসুফগঞ্জ স্কুল, বায়েজিদ ফায়ার স্টেশন, চট্টগ্রাম এবং সদরঘাট ফায়ার স্টেশনসহ বিভিন্ন স্থানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে এবং একজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তিনি জানান, করোনা আক্রান্তদের সকলেই এখনো ভালো আছেন। এদের মধ্যে ১০ জনের পর পর দুইবার নমুনা পরীক্ষায় নেগেটিভ হওয়ায় তাদের সুস্থ ঘোষণা করা হয়েছে। সদরঘাট ফায়ার স্টেশনের ৯ জনের মধ্যে আটজন সুস্থ ও পোস্তগোলা ফায়ার স্টেশনের দুইজনই সুস্থ রয়েছেন। আক্রান্ত অন্যদের নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে এবং স্বাস্থ্যের উন্নতি না হলে বা অবনতি হলে প্রয়োজনে তাদের আইসোলেশনে বা হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হবে।

মে ২৯, ২০২০, ১১:১৯ অপরাহ্ণ

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 

 

Site Developed By: Md. Shohag Hossain