আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

ফায়ার সার্ভিসের ৯৭ সদস্য করোনায় আক্রান্ত

মে ২৯, ২০২০,৬:৩৫ অপরাহ্ণ

 
Spread the love

ঢাকা : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোট ৯৭ কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২৯ মে) সকাল পর্যন্ত এ সংখ্যা পাওয়া গেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) মো. শাহজাহান শিকদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে ১০ সদস্য সুস্থ হয়েছেন। বাকি ৮৭ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

শাহজাহান শিকদার বলেন, অগ্নি দুর্ঘটনা নির্বাপণ ও উদ্ধার কাজে অংশ নিয়ে কয়েকজন প্রথমে করোনায় আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। পরে তাদের থেকে অন্যরা সংক্রমিত হয়ে থাকতে পারেন। করোনা আক্রান্তদের মধ্যে ১৭ জন সদরদফতর সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের, ১৯ জন তেজগাঁও ফায়ার স্টেশনের, ৯ জন অধিদফতরের অফিস শাখার, ৯ জন সদরঘাট ফায়ার স্টেশনের, ১১ জন হাজারীবাগ ফায়ার স্টেশনের, ছয়জন ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের, ছয়জন ডি ই পি জেট ফায়ার স্টেশনের (সাভার), আটজন সাভার ফায়ার স্টেশনের, একজন লালবাগ ফায়ার স্টেশনের, একজন মোহাম্মদপুর ফায়ার স্টেশনের, দুইজন মানিকগঞ্জ ফায়ার স্টেশনের, চারজন চট্টগ্রাম লামার ফায়ার স্টেশনের, একজন ডেমরা ফায়ার স্টেশনের, একজন খিলগাঁও ফায়ার স্টেশনের এবং দুইজন পোস্তগোলা ফায়ার স্টেশনের কর্মী।

আক্রান্তদের পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সার্ভিস সেন্টার, নারায়ণগঞ্জ, রূপগঞ্জের ইউসুফগঞ্জ স্কুল, বায়েজিদ ফায়ার স্টেশন, চট্টগ্রাম এবং সদরঘাট ফায়ার স্টেশনসহ বিভিন্ন স্থানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে এবং একজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

তিনি জানান, করোনা আক্রান্তদের সকলেই এখনো ভালো আছেন। এদের মধ্যে ১০ জনের পর পর দুইবার নমুনা পরীক্ষায় নেগেটিভ হওয়ায় তাদের সুস্থ ঘোষণা করা হয়েছে। সদরঘাট ফায়ার স্টেশনের ৯ জনের মধ্যে আটজন সুস্থ ও পোস্তগোলা ফায়ার স্টেশনের দুইজনই সুস্থ রয়েছেন। আক্রান্ত অন্যদের নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে এবং স্বাস্থ্যের উন্নতি না হলে বা অবনতি হলে প্রয়োজনে তাদের আইসোলেশনে বা হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হবে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain