আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

সেই রিকশাচালক কারামুক্ত। bdnewstv24.com

আগস্ট ১৯, ২০২৫,১১:১৩ পূর্বাহ্ণ

 
Spread the love

facebook sharing button
twitter sharing button
copy sharing button
whatsapp sharing button
print sharing button
সেই রিকশাচালক কারামুক্ত 

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ফুল দিতে এসে মারধরের পর গ্রেফতার রিকশাচালক আজিজুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন।

সোমবার (১৮ ই আগস্ট) সন্ধ্যায় তিনি ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান বলে নিশ্চিত করেছে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্র জানায়, গত ১৫ ই আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গেলে ওই রিকশাচালককে পুলিশ সন্দেহজনক আচরণের কারণে আটক করে। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তার জামিনের আবেদন প্রথমে নামঞ্জুর করলেও পরবর্তী শুনানিতে জামিন মঞ্জুর করেন।

পরিবারের সদস্যরা জানান, তার গ্রেফতারের খবর শুনে পরিবারের সদস্যরা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছিল। একজন দিনমজুরের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ দেখে তারা হতবাক হয়ে যায়। গ্রেফতারের পর থেকে পরিবারটি তীব্র আর্থিক এবং মানসিক কষ্টে ছিল। অবশেষে জামিনে মুক্তি পাওয়ার পর তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।

আইনজীবীরা জানিয়েছেন, তার বিরুদ্ধে হওয়া মামলার তদন্ত এখনো চলমান। জামিনে থাকাকালীন তাকে আদালতের সকল নির্দেশনা মেনে চলতে হবে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সূত্র জানা যায়, সোমবার সন্ধ্যা ছয়টা পঞ্চাশের দিকে তিনি কারাগার থেকে বের হন। এই সময়  পরিবারের সদস্যরা তাকে নিয়ে চলে যায়।

 

সঠিক সংবাদ সংগ্রহ করা হয় ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain