মে ২৫, ২০২০,৪:১৮ অপরাহ্ণ
ফরিদপুর : ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় স্বামী-স্ত্রীসহ আরও ১২ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে ফরিদপুর জেলায় করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৫৭ জন।
আজ সোমবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজের করোনা ল্যাব থেকে এ তথ্য জানা গেল।
ফরিদপুরে নতুন করে যে ১২ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে তাদের মধ্যে জন ১০ পুরুষ এবং ২ নারী। নতুন শনাক্তদের মধ্যে ফরিদপুর সদর, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলায় ৩ জন করে, চরভদ্রাসনে ২ জন এবং ভাঙ্গায় ১ জন। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নে ১ জন (৩৩), মাচ্চর ইউনিয়নে ১ জন (১৬) এবং গেরদা ইউনিয়নে ১ জন (৩৫)।
ফরিদপুরের করোনা শনাক্তকরণ ল্যাব সূত্রে জানা গেছে, রবিবার ফরিদপুর ও গোপালগঞ্জের মোট ১৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ফরিদপুরের ১৩০টি এবং গোপালগঞ্জের ৫৫টি। মোট পজেটিভ শনাক্ত হয়েছে ২৪ জন।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, ফরিদপুর, ভাঙ্গা, বোয়ালমারী ও আলফাডাঙ্গায় গত ২৪ ঘন্টায় নতুন করে যে ১২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের প্রত্যেকের বাড়ি বিচ্ছিন্ন করা হয়েছে। আক্রান্ত সকলের শারীরিক অবস্থা যাচাই করা হচ্ছে।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain