সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় দোকানে চাঁদাবাজিকালে হাতে নাতে একজন ভুয়া ম্যাজিস্ট্রেট, পুলিশ এবং সাংবাদিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।
উপজেলার নূরনগর বাজারে সোনার বাংলা নামের বেকারিতে ম্যাজিস্ট্রেট পরিচয়ে টাকা চাওয়ার সময় সন্দেহ হলে স্থানীয় জনগণ তাদের আটক করে।
আটককৃতরা হলেন- ম্যাজিস্ট্রেট পরিচয়ে কালিগঞ্জ উপজেলার গণপতি গ্রামের শেখ আলীমুদ্দীনের ছেলে আমিরুল ইসলাম (৪২), ঢাকা উত্তরা এলাকার আবুল খায়েরর ছেলে ফারুক হোসেন (৪৫) এবং গাজীপুর জেলার বাসন থানার নগরঘাট গ্রামের আবু সাইদের ছেলে জয় সরদার (৩০)।
শ্যামনগর থানার ওসি মো. হুমায়ুন কবির মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ম্যাজিস্ট্রেট পরিচয়ে ওই ব্যক্তিরা সোনার বাংলা বেকারিতে ৩ হাজার টাকা আদায় করে। এই সময় আরও বেশি টাকা দাবি করলে তাদের সন্দেহ হয়। এক পর্যায়ে স্থানীয় জনগণ আটক করে থানা পুলিশে সোপর্দ করে। এর আগে ওই তিন ব্যক্তি একই এলাকায় চাঁদাবাজি করেছে বলে অভিযোগ আছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি ।
সঠিক সংবাদ সংগ্রহ করা হয় ।