আজ শুক্রবার,২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.  >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com  >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com  >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com  >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com     

জিরো রিটার্ন জমায় হতে পারে ৫ (পাঁচ) বছরের জেল । bdnewstv24.com

আগস্ট ১১, ২০২৫,৬:৩৩ পূর্বাহ্ণ

 
Spread the love
print sharing button
‘জিরো রিটার্ন’ জমায় হতে পারে ৫ বছরের জেল 

আয়কর রিটার্নে জিরো রিটার্ন নামে কোনো ব্যবস্থা নেই বলে সতর্ক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটি বলছে, শূন্য আয়ের তথ্য দিয়ে রিটার্ন দাখিল করা আইনত দণ্ডনীয় অপরাধ। এই ধরনের তথ্য-উপাত্ত গোপন করলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ভোগ করতে হতে পারে রিটার্ন দাখিলকারীকে।

রোববার (১০ ই আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দিয়েছে এনবিআর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জিরো রিটার্ন দাখিল নিয়ে বিভ্রান্তিকর পোস্ট প্রচারিত হচ্ছে। এই সব পোস্টে দাবি করা হচ্ছে, রিটার্নের সব ঘরে শূন্য লিখে রিটার্ন জমা দেওয়া সম্ভব। এতে প্রলুব্ধ হয়ে কিছু করদাতা তাদের আয়, ব্যয়, সম্পদ এবং দায় সম্পর্কে অসত্য ঘোষণা দিচ্ছেন বলেও এনবিআরের নজরে এসেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আয়কর আইন, ২০২৩–এ জিরো রিটার্ন

দাখিলের কোনো বিধান নেই। আইন অনুযায়ী করদাতাকে তার প্রকৃত আয়, ব্যয়, সম্পদ এবং  দায় সঠিকভাবে রিটার্নে উল্লেখ করতে হবে। কোনও একটি বা সবগুলো তথ্য শূন্য দেখানো সম্পূর্ণ অবৈধ ও এটি একটি ফৌজদারি অপরাধ।

এনবিআর জানিয়েছে, আইন অনুযায়ী, রিটার্নে অসত্য তথ্য প্রদান করলে আয়কর আইন, ২০২৩–এর ৩১২ এবং ৩১৩ ধারায় সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে। করযোগ্য আয় না থাকলেও প্রকৃত তথ্য প্রকাশ বাধ্যতামূলক—শূন্য আয়, ব্যয়, সম্পদ এবং দায় দেখিয়ে রিটার্ন দাখিলের সুযোগ নেই।

সংস্থাটি মনে করিয়ে দিয়েছে, সঠিক তথ্য দিয়ে রিটার্ন দাখিল করা একজন করদাতার পবিত্র নাগরিক এবং আইনগত দায়িত্ব। দেশের উন্নয়নে অংশীদার হতে সৎভাবে রিটার্ন দাখিলের আহ্বান জানিয়ে এনবিআর সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়ানো জিরো রিটার্ন এর প্রলোভন থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয় ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain