মে ২৩, ২০২০,১০:৪৩ অপরাহ্ণ
সিলেট : সিলেটে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে তিনি মারা যান।
এই হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র জানান, নগরীর আখালিয়া এলাকার ওই বৃদ্ধ শনিবার সকালে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন।
শনিবার দুপুরে বৃদ্ধের মৃত্যুর পর তার শরীরের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করে ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ডা. সুশান্ত কুমার মহাপাত্র।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain