আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

ফিল্মি স্টাইলে লাঠি হাতে হকার উচ্ছেদ করলেন টিপু । bdnewstv24.com

ডিসেম্বর ১২, ২০২৫,৩:৪৪ পূর্বাহ্ণ

 
Spread the love

ফিল্মি স্টাইলে নারায়ণগঞ্জ শহরের ফুটপাত দখলমুক্ত করতে লাঠি হাতে সড়কে এবং ফুটপাতের অস্থায়ী হকারদের উচ্ছেদ করেছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
বৃহস্পতিবার (১১ ই ডিসেম্বর) বিকেলে শহরের চাষাঢ়া থেকে শুরু করে দুই নম্বর গেট পর্যন্ত হকারদের উচ্ছেদ করেন তিনি।
এই সময় তার সঙ্গে লাঠি হাতে তার কয়েকজন অনুসারীকেও দেখা যায়।
এই বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা আবু আল ইউসুফ খান টিপু বলেন, হকারদের কারণে নারায়ণগঞ্জের মানুষ রাস্তায় হাঁটতে পারে না। যানজট লেগেই থাকে। ফুটপাত তো বটেই, এখন রাস্তাও ভ্যানগাড়ি দিয়ে দখল করে রেখেছে। পাঁচ আগস্টের পর একাধিকবার এসপি-ডিসির সঙ্গে কথা বলে তাদের সরানো হয়েছিল। কিন্তু আবারও দখল শুরু করেছে। তাই আজ কঠোর অবস্থান নিয়েছি ও লাঠি হাতে নেমেছি।
তিনি আরও বলেন, কঠোর অবস্থান না নিলে এই ভ্যানগাড়ি এবং হকারদের রাস্তা দখল বন্ধ করা যাবে না। যানজটমুক্ত শহর চাইলে ফুটপাত দখলমুক্ত করতেই হবে। জনগণের স্বার্থে এই কঠোর উদ্যোগ নিয়েছি। অভিযান চলমান থাকবে।
এর আগেও ফুটপাত ও সড়ক দখল করে রাখা হকারদের উচ্ছেদে কাজ করতে দেখা গেছে এই বিএনপি নেতাকে।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ শহরে হকার একটি বড় সংকট। হকারদের একাধিকবার পুনর্বাসনের ব্যবস্থা করা হলেও তারা প্রধান সড়ক বঙ্গবন্ধু সড়কের দুইপাশের ফুটপাত দখল করে রাখেন। এতে নাগরিকদের স্বাভাবিক চলাচলে ব্যহত হয়। একইসঙ্গে সড়কে যানজটেরও একটি কারণ হয়ে দাঁড়িয়েছে হকার।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain