মে ২৮, ২০২০,৩:০৮ অপরাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম: মোঃ শহিদুল ইসলাম :চট্টগ্রাম: চট্টগ্রামে করোনা আক্রান্ত এক তরুণীর (১৮) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ওই নারীর মৃত্যু হয়।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব।
গত ২০ মে করোনা আক্রান্ত হয়ে জেনারেল হাসপাতালে ভর্তি হন ওই তরুণী। পরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়। আগে থেকেই তিনি কিডনি রোগে ভুগছিলেন।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain