আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

গোপালগঞ্জে সেরে ওঠা একজন আবারো করোনা আক্রান্ত

মে ২০, ২০২০,১২:২০ অপরাহ্ণ

 
Spread the love

গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় করোনা ভাইরাস থেকে সুস্থ হওয়ায় ছাড়পত্র পাওয়া এক ব্যক্তি নতুন করে আক্রান্ত হয়েছেন।

টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসীম উদ্দীন মঙ্গলবার এ কথা জানান।

ওই ব্যক্তির বাড়ি টুঙ্গিপাড়া উপজেলা সদরে। তিনি ঢাকায় অ্যাসেনসিয়াল ড্রাগস নামে একটি ওষুধ কোম্পানির কর্মকর্তা।

জসীম বলেন, ওই ব্যক্তি প্রায় ৬ সপ্তাহ আগে ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসে করোনাভাইরাসে আক্রান্ত হন। পরে তাকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। প্রায় ২১ দিন চিকিৎসার পর তিনি সুস্থ্ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরেন। এরপর তিনি বাড়িতে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে ছিলেন।

“তারপর গত ১৭ মে আবার তার নমুনা সংগ্রহ করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ফলাফলে তার করোনাভাইস পজেটিভ শনাক্ত হয়।”

এ স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ওই ব্যক্তির ফের করোনায় আক্রান্ত হওয়ার ব্যাপারে আমি ঢাকায় আইইডিসিআরে কথা বলেছি। তারা তাকে আরও ৭ দিন হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়েছে।

“আইইডিসিআর আমাকে জানিয়েছে সুস্থ হওয়াদের শরীরে কোন কোন ক্ষেত্রে ৬ মাস পর্যন্ত সুপ্ত অবস্থায় এ ভাইরাস থাকতে পরে। তবে এ সময় তাদের দ্বারা কেউ আক্রান্ত হবে না। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।  সচেতন থাকলেই চলবে।”

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain