আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

এনআইডি করতে এসে ধরা রোহিঙ্গা স্বামী-স্ত্রী । bdnewstv24.com

আগস্ট ২৬, ২০২৫,১০:১৬ পূর্বাহ্ণ

 
Spread the love
facebook sharing button
twitter sharing button
copy sharing button
whatsapp sharing button
print sharing button
এনআইডি করতে এসে ধরা রোহিঙ্গা স্বামী-স্ত্রী 

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করতে গিয়ে এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে।

তার নাম রোকেয়া বেগম। এই সময় তার স্বামী পরিচয়দানকারী মো. আনিস (৪০) নামের আরও একজনকে আটক করে পুলিশ।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ রানা জানান, রোববার বেলা ১১টার দিকে রোকেয়া ভুয়া কাগজপত্র নিয়ে কামারখন্দ নির্বাচন অফিসে ভোটার হওয়ার জন্য আসেন। তার নাম-ঠিকানা এবং ভাষা সন্দেহজনক মনে হলে বিষয়টি জেলা নির্বাচন কর্মকর্তা এবং ইউএনওকে জানানো হয়। পরে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয়।

পুলিশ জানায়, সোমবার সকালে ইউএনও কার্যালয়ে এক যুবক এসে নিজেকে রোকেয়ার স্বামী হিসেবে পরিচয় দেন। তারা কক্সবাজারের উখিয়া টেংখালী ক্যাম্প-১২ জি-৪ থেকে এসেছেন বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুল বলেন, আটক দুজনই স্বীকার করেছেন তারা রোহিঙ্গা। সোমবার দুপুরে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এই ছাড়া বিষয়টি নিয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, রোহিঙ্গা স্বামী-স্ত্রীকে আটকের পর তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে  ।

সঠিক সংবাদ সংগ্ৰহ করা হয় ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain