আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

পটুয়াখালীতে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত ২১ গ্রাম, বিদ্যুৎহীন পুরো জেলা

মে ২১, ২০২০,১২:৩৭ অপরাহ্ণ

 
Spread the love

পটুয়াখালী: ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে জেলায় বিধ্বস্ত হয়েছে কয়েকশ কাঁচা ঘরবাড়ি। উপড়ে এবং ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা। বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ করে কলাপাড়া ও রাঙ্গাবালীতে প্লাবিত হয়েছে ২১টি গ্রাম।

এতে পানিবন্দি হয়ে পড়েছে অন্তত বারো হাজার মানুষ। ভেসে গেছে অসংখ্য পুকুর-ঘেরের মাছ। এছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে পুরো জেলা।

৫/৭ ফুট উচ্চতার দু’দফা জোয়ারে পানিতে প্লাবিত হয়েছে দ্বীপ উপজেলা রাঙ্গাবালীর পাঁচটি ইউনিয়নসহ কলাপাড়া ও গলাচিপার বেড়িবাঁধের বাইরের সকল নিম্নাঞ্চল এবং চরাঞ্চল।

পায়রা নদীর অস্বাভাবিক জোয়ারের পানি বাঁধ উপচে ভেতরে প্রবেশ করে প্লাবিত হয়েছে দুমকির পাঙ্গাশিয়ার পাঁচটি গ্রাম।

পর্যটন নগরী কুয়াকাটায় সমুদ্রপাড়ের অন্তত কয়েক’শ কাঁচা দোকান ভেসে গেছে সাগরের জোয়ারের পানিতে। রাতের অস্বাভাবিক জোয়ারে পানি শহর রক্ষা বাঁধ অতিক্রম করে প্লাবিত হয়েছে পটুয়াখালী সদর।

এতে ডুবে যায় শহরের সবুজবাগ, পুরান বাজার, কলেজ রোড, কাঠপট্টি এলাকার অধিকাংশ বাসাবাড়ি এবং ব্যবসা-প্রতিষ্ঠান। এ সময় মানুষের মাঝে ছড়িয়ে পড়ে এক ধরনের আতঙ্ক।

এদিকে, ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে পটুয়াখালীর গলাচিপায় রাসেদ নামে এক শিশু এবং কলাপাড়ায় শাহালম নামে এক সিপিপি কর্মীর মৃত্যু হয়েছে। গলাচিপার পানপট্টি এলাকায় বাবা-মার সাথে আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় গাছের ডাল ভেঙে চাপা পড়ে মারা যায় রাসেদ।

এছাড়া কলাপাড়ায় ঘূর্ণিঝড় অম্পানের সতর্কবার্তা প্রচারণা চালানোর হাফেজ প্যাদার খালে নৌকা ডুবে প্রাণ হারিয়েছেন সিপিপি’র কর্মী শাহালম।

এদিকে মঙ্গলবার রাত ১২টা থেকে এখন পর্যন্ত বিদ্যুৎহীন রয়েছে পুরো জেলা।

জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, ৭২২টি আশ্রয়কেন্দ্রে প্রায় তিন লাখ মানুষ আশ্রয় নিয়েছিল। আজ বৃহস্পতিবার সকালে এসব মানুষজন বাড়ি ফিরে গেছে। ঘূর্ণিঝড়ে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপনের কাজ দ্রুততার সাথে চলছে। ক্ষতিগ্রস্তদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain