জুন ৪, ২০২০,১১:১৯ অপরাহ্ণ
রাজশাহী : রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক নতুন প্রভাত পত্রিকার সাবেক সম্পাদক প্রবীণ সাংবাদিক মোলাজ্জেম হোসেন সাচ্চু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
আজ বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১টা ২০ মিনিটে উপশহরস্থ নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। মোয়াজ্জেম হোসেন সাচ্চু ঢাকায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় হতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ হতে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। ইংরেজি পত্রিকা মর্নিং নিউজ এ যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন তিনি।
এরপর বর্ণাঢ্য কর্মময় জীবনে তিনি দৈনিক বার্তা, দৈনিক সোনালী সংবাদ পত্রিকার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সর্বশেষ রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনুর মালিকানাধীন দৈনিক নতুন প্রভাত পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং দুই কন্যা সন্তান রেখে গিয়েছেন।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain