আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

বাংলাদেশিসহ ২৫৫০ তাবলিগ জামাত সদস্যের ১০ বছর ভারতে প্রবেশ নিষিদ্ধ

জুন ৪, ২০২০,১১:১৪ অপরাহ্ণ

 
Spread the love

ডেস্ক : করোনাভাইরাস লকডাউনের সময় ভিসা নীতিমালা লঙ্ঘন করে ভারতে অবস্থান করায় বাংলাদেশিসহ ২ হাজার ৫৫০ বিদেশি তাবলিগ জামাত সদস্যকে কালো তালিকাভুক্ত করেছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়। আগামী ১০ বছর কালো তালিকাভূক্ত এসব তাবলিগ জামাত সদস্যদের ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার ভারতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন রাজ্য সরকার দেশজুড়ে মসজিদ এবং ধর্মীয় মাদ্রাসায় অবৈধভাবে বসবাসরত বিদেশিদের বিবরণ দেওয়ার পরে স্বরাষ্ট্রমন্ত্রণালয় এই পদক্ষেপ নিয়েছে। সরকারি নির্দেশ উপেক্ষা করে দিল্লির নিজামুদ্দিন মরকাজে মাওলানা সাদের নেতৃত্বে তবলিগ জামাতের ধর্মীয় জমায়েতে যোগ দেওয়ার জেরেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

মাওলানা সাদ, তার ছেলে সহ অনেকেই স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের নজরে রয়েছে। এদের বিরুদ্ধে লকডাউন ভাঙার অভিযোগ রয়েছে। দিল্লিতে তবলিগ জামাতে হেডকোয়ার্টার নিজামুদ্দিন মার্কাজে এক বিশেষ জমায়েতে তারা যোগ দিয়েছিল। ওই ধর্মীয় জমায়েত থেকে একের পর এক করোনা আক্রান্তের সন্ধান মেলে। এরপরই কেন্দ্রীয় সরকারের নজরে চলে আসে তারা। কালো তালিকায় থাকা সদস্যদের মধ্যে রয়েছে চারজন মার্কিন নাগরিক, ৯ জন ব্রিটিশ ও ৬ চীনা নাগরিক রয়েছেন বলে জানা গেছে। অন্যান্য কোন দেশের কতজন রয়েছেন সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

তবে কালো তালিকাভুক্ত সদস্যদের মধ্যে প্রায় ৪০ টি দেশের নাগরিকরা রয়েছেন। দেশগুলো হল: মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, রাশিয়া, চীন, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, কিরগিজস্তান, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, সৌদি আরব, আলজেরিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, কোট ডি আইভায়ার, জিবুতি, মিশর, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, ইরান, জর্দান, কাজাখস্তান, কেনিয়া, মাদাগাস্কার, মালি, ফিলিপাইন, কাতার, সেনেগাল, সিয়েরা লিওন, দক্ষিণ আফ্রিকা, সুদান, সুইডেন, তানজানিয়া , টোগো, ত্রিনিদাদ ও টোবাগো, তিউনিসিয়া এবং ইউক্রেন।

দিল্লির ওই ধর্মীয় জমায়েতে যোগ দেওয়া শতাধিক তবলিগ জামাত সদস্যের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। বিদেশ থেকে আসা সদস্যরা প্রত্যেকেই টুরিস্ট ভিসায় ভারতে এসেছিল বলে জানা গেছে। সূত্র- দ্য হিন্দু, কলকাতা ২৪।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain