আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

খোলা আকাশের নিচে ক্লাশ করছে পল্লীমঙ্গল স.প্রা. বিদ্যালয়ের শিক্ষার্থীরা

নভেম্বর ২৩, ২০১৫,৭:২৭ অপরাহ্ণ

 
Spread the love

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৭৯ নং খালকুলিয়া পল্লীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে ক্লাশ করছে। অবকাঠামোগত ঝুঁকি ও আসবাবপত্রের চরম সংকটের কারনে ব্যাহত হচ্ছে শিক্ষাকার্যক্রম। ঝুঁকির কারনে শিক্ষার্থীদের রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ক্লাশ করতে হচ্ছে খোলা মাঠে ।

১৯৭০ সালে উপজেলার দৈবজ্ঞহাটী ইউনিয়নে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি ১৯৯৫ সালে পূনঃনির্মাণ করা হয়। এতে ব্যায় হয় ৪ লক্ষ ২০ হাজার টাকা। ২১ বছর পূর্বে নির্মিত এ বিদ্যালয়টি এখন পরিনত হয়েছে মরণ ফাঁদে । যে কোন মুহুর্তে ভেঙ্গে পড়ে ঘটতে পারে বড় ধরনের কোন দূর্ঘটনা। প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে থাকতে হয় শিক্ষক ও শিক্ষার্থীদের। শিশু সন্তানদের বিদ্যালয়ে পাঠিয়ে নিশ্চিন্তে থাকতে পরছেননা অভিভাবকরা। আকাশে মেঘ বৃষ্টি দেখা দিলেই ভেঙ্গে পড়ার ভয়ে অভিভাবকরা বিদ্যালয়ে ছুটে যান তাদের শিশুদের বাড়ি নিয়ে যেতে। তাছাড়া রয়েছে ভূমিকম্পের আতঙ্ক । ছাদের সেল্টার গ্রেড ভিমেই ফাটল, নেই দরজা-জানালা । নেই প্রয়োজনীয় বেঞ্চ, চেয়ার, টেবিল । প্রতিটি পিলারের পলেস্তরা খসে খসে পড়ে রড দৃশ্যমান। প্রতিনিয়ত ঝরে পড়ছে ক্লাশ রুমের পলেস্তরা। বিদ্যালয়ের এ বিপদজ্জনক অবস্থার কারনে নতুন বছরে অন্যত্র ভর্তি হবে বলে জানায়, চতুর্থ শ্রেণীর ছাত্রী সুমাইয়া আকতার ও তুলি আকতার ।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক এসএম মনিরুজ্জামান, সহ-সভাপতি মহিদুল ইসলাম আঙ্গুর জানান, বিদ্যালয়ের অবকাঠামো খুবই নাজুক। দূর্ঘটনার ভয়ে অভিভাবকরা তাদের সন্তানদের বিদ্যালয় পাঠাতে চায়না। ফলে প্রতিনিয়ত ছাত্র-ছাত্রী সংখ্যা হ্রাস পাচ্ছে। প্রধান শিক্ষিকা মাহামুদা খানম জানান, ৭ বছর ধরে বিদ্যালয়টির এ ভগ্নদশা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার লিখিতভাবে অবহিত করা হয়েছে। অভিভাবক ফাতেমা বেগম ও মনিরুজ্জামান ক্ষোভের সাথে জানান, পার্শ্ববর্তী একটি সরকারি বিদ্যালয়ে সাইক্লোন সেল্টার কাম বিদ্যালয় থাকলেও পরিত্যক্ত ভবনের জন্য আবারো বরাদ্ধ হয়। অথচ এ বিদ্যালয়ের দিকে কর্তৃপক্ষের কোন নজর নেই। ওই গ্রামে এইএকটাই প্রাথমিক বিদ্যালয়। তাছাড়া এ গ্রামে নেই কোন সাইক্লোন সেল্টার। তাই বিদ্যালয়টি সাইক্লোন সেল্টার কাম বিদ্যালয় হলে ছাত্র-ছাত্রীদের ক্লাশসহ বন্যায় আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের কাজে আসবে বলে জানায় এলাকাবাসি।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain