টাঙ্গাইল পৌর শহরের উপর দিয়ে বয়ে চলা লৌহজং নদীর উদ্ধারকৃত দুই পাড়ে উন্নত জাতের ঘাসের বীজ রোপন করা হয়েছে। শুক্রবার (১০ ই মে) জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম এই কাজের উদ্বোধন করেন। এই সময় তিনি লৌহজং নদীর দুই পাড়ের উদ্ধারকৃত জায়গায় নব-নির্মিত ওয়াক ওয়েতে উন্নত জাতের ঘাসের বীজ রোপন করেন। এর আগে তিনি নদীর দুই পাড় পরিদর্শন করেন। এই সময় টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মোহাম্মদ আলীসহ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং নদী পাড়ের জনগন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উদ্ধারকৃত লৌহজং নদীর দুই পাড় রক্ষার নিমিত্তে টাঙ্গাইল সদর উপজেলা প্রশাসন উন্নত জাতের ঘাসের বীজ রোপন কর্মসুচী শুরু করেছে।

Md. Riadul Islam (Afzal)