মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার দুই ইউনিয়নে একযোগে গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব আমিরুল ইসলাম এর সর্মথনে গনসংযোগ এবং লিফলেট বিতরন অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল সকাল থেকে গুয়াগাছিয়া ইউনিয়নের বড়বসুর চর ছোট বসুরচর,বাসানচর, দত্তেরচর গ্রামে গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম এর উপস্থিতিতে গন সংযোগ ও লিফলেট বিতরন করা হয়।এই সময় উপস্থিত ছিলেন গুয়াগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল খান, গজারিয়া উপজেলা সাবেক কার্যকরী সদস্য ও ইউ,পি সদস্য জমু মিয়া, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এবং ইউ,পি সদস্য সালাউদ্দীন শ্যামল, ৩নং ওর্য়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাসেল মিয়া কে সাথে নিয়ে লিফলেট বিতরন করা হয়।
অপর দিকে বিকালে বালুয়াকান্দি ইউনিয়নের ছাত্রলীগ কে সাথে নিয়ে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কার্যকরী সদস্য আশরাফুল ইসলাম জয় এবং গজারিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব এর নেতৃত্বে ছোটরায়পাড়া বড় রায়পাড়া, মুদারকান্দি, ও দোকানে হাটে বাজারে, গনসংযোগ এবং লিফলেট বিতরনে এসময় গজারিয়া উপজেলা সাবেক ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সঠিক সংবাদ সংগ্রহ করা হয় ।

Md. Riadul Islam (Afzal)