আজ বুধবার,১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই রবিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com     

নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com

জুলাই ১১, ২০২৬,২:১৫ পূর্বাহ্ণ

 
Spread the love

নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।

নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি

জন্মদাতা পিতার হাতেই খুনের শিকার হয়েছেন খুলনার স্কুল ছাত্রী আরফানা হোসেন নিরজানা। কথার অবাধ্য হওয়ায় রাগের মাথায় নেশাগ্রস্ত পিতা আলিম হোসেন আকাশ মাথার পেছনে আঘাত করায় অজ্ঞান হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এরপর চরম অস্থিরতার মধ্যে বস্তা বন্দী করে নিরালায় ফেলে পালিয়ে যায় ঘাতক পিতা, তিনি এখনো পলাতক রয়েছেন।

শুক্রবার বিকালে মাতা আরিফা ইয়াসমিন সীমা খুলনা সিএমএম কোর্টের বিচারক ফারুক ইকবালের কাছে দেয়া ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতে এই স্বীকারোক্তি দেন।

খুলনা সিএমএম আদালত এবং কেএমপি’র দায়িত্বশীল সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে নগরীর ইকবাল নগর স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী আরফানা হোসেন নিরজানার বস্তাবন্দী লাশ উদ্ধার হওয়ার পর তার  মা-বাবা বসুপাড়ার বাড়ি ছেড়ে পালিয়ে যায়। নগরীর গোটা আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত অভিযানে আটক হয় তার মা সীমা।

আটকের পর প্রথমদিকে ঘটনা ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করেন তিনি। শেষ পর্যন্ত তিনি স্বীকার করেন, অল্প বয়সে পরপর ২টি বিবাহ হওয়া ও প্রায়ই বাড়ির বাইরে থাকার কারণে মেয়ের ওপর খুব রাগ ছিল নেশাগ্রস্ত পিতা আকাশের।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মেয়ের ওপর রাগ করে মাথার পেছনে আঘাত করেন তিনি। অজ্ঞান হয়ে পড়ে যায় মেয়ে  নিরজানা। কিছুক্ষণ পরেই মৃত্যুর পরে ঢলে পড়ে। এরপর তড়িঘড়ি করে লাশ বস্তা বন্দী করে নিরালায় ফেলে পালিয়ে যান তিনি। এই কাজে সহযোগিতা করেন তার মা সীমা।

আদালত সূত্রে জানা যায়, পিতার হাতে নির্মমভাবে হত্যাকাণ্ডের এই বর্ণনা দেয়ার পর মা সীমা ভেঙে পড়েন। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। ঘাতক পিতা আকাশ এখনো পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain