আজ শুক্রবার,২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.  >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com  >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com  >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com  >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com     

উপজেলা পরিষদ নির্বাচন, প্রথম ধাপ ইন্দুরকানীতে অস্বাস্থ্যকর পরিবেশে ইভিএম ভোট কেন্দ্র.bdnewstv24.com

মে ৮, ২০২৪,২:২২ পূর্বাহ্ণ

 
Spread the love

Reporter :- bdnewstv24.com

পিরোজপুরের ইন্দুরকানীতে অস্বাস্থ্যকর পরিবেশে ইভিএম ভোট কেন্দ্র নির্ধারিন করা হয়েছে। সরেজমিনে দেখা যায় উপজেলার মধ্য চাড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ইং এর একটি ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। যার ভোটার সংখ্যা ১৮২৩ জন। কেন্দ্রটি তিন কক্ষ বিশিষ্ট টিনের বেড়া এবং ছাউনি দিয়ে তৈরী করা এবং নীচে ইট বিছানো অবস্থায় আছে। সোমবার রাতে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হওয়ার কারণে ঘরের ভিতরে পানি জমে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। কেন্দ্রটি ভোট দানের অনুপযোগী ও ঝুকিপূর্ণ। কেন্দ্রের চারদিকেও রয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ। ভোটে ব্যবহৃত ইভিএম মেশিন চালু করার জন্য যে ধরণের অবকাঠামো ও বৈদ্যুতিক সুবিধা থাকা দরকার, তা নেই। ভোট কেন্দ্রে একটি বৈদ্যুতিক মিটার থাকলেও রুমে রুমে লুজ তার ব্যবহার করা হয়েছে। যা অনেকাংশেই ঝুকিপূর্ণ। একটি সূত্রে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনের সময় এই বিদ্যালয়টিতে একটি জরাজীর্ণ ভবন ছিল, গত দুইমাস আগে এলজিইডি টেন্ডার দিয়ে বিক্রি করে ফেলেন। স্কুল কর্তৃপক্ষ ক্লাস করার জন্য অস্থায়ীভাবে কাঠ ও টিনের ছাউনি দিয়ে বিদ্যালয়টি তৈরী করে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, এই কেন্দ্রটি থেকে আধা কিঃমিঃ দুরে ইন্দুরকানী সদরে সরকারি বালিকা বিদ্যালয় এবং হাইস্কুল রয়েছে। সেখানে কোন ভোট কেন্দ্র নেই, উক্ত স্কুলগুলোতে বিকল্প হিসাবে ভোট কেন্দ্র করা যেত। উপজেলা নির্বাচন কর্তৃপক্ষ কেন্দ্র পরিদর্শন না করেই এখানে ভোটকেন্দ্রটি নির্ধারণ করেছে। ০৮ই মে ভোটের দিন সামান্য বৃষ্টি হলেই ভোট গ্রহন অনেকটাই ঝুকিপূর্ণ হবে বলে মনে করেন অনেকে। উপজেলা নির্বাচন অফিসার মোঃ তরিকুল ইসলাম জানান, পূর্বে এই বিদ্যালয়টিতে ভোট গ্রহন করা হয় বিধায় এবারও এখানে ভোট কেন্দ্র রাখা হয়েছে। তবে কিছুদিন পূর্বে আগের জরাজীর্ণ বিদ্যালয় ভবনটি ভেঙে ফেলার কারন এলজিইডি কর্তৃপক্ষ আমাদের জানান নি।

 

 

 

 

 

 

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain