আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

ভালুকায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণে ব্যাপক অনিয়ম, লাঞ্ছিত মেম্বার/

আগস্ট ২৫, ২০২১,১:০১ পূর্বাহ্ণ

 
Spread the love

ময়মনসিংহ জেলার ভালুকায় ইউপি চেয়ারoম্যানের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণে ব্যাপক অনিয়ম, লাঞ্ছিত মেম্বার

 

নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায়দের সহায়তা নিয়ে যেকোনো ধরনের অনিয়ম কঠোরভাবে দমনের যে হুঁশিয়ারি দিয়েছেন সেটা কাজে দিচ্ছে না। প্রধানমন্ত্রীর হুঁশিয়ারিকে তোয়াক্কা না করে দেশের নানা জায়গায়জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধিরাযেভাবে লুটপাট চালাচ্ছে তাতে করে সরকারের পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ ও সরকারপ্রধানের আদেশ মান্য করা নিয়ে প্রশ্ন ওঠেছে। প্রশাসন এবং পুলিশ-র‍্যাবের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় নানা অভিযান পরিচালনা হচ্ছে ঠিক কিন্তু তারপরেও থেমে নেই এই অনিয়ম।এর ব্যতিক্রম ঘটেনি ময়মনসিংহের ভালুকা উপজেলায়।করোনাভাইরাসের সংক্রমণের সময়ে নিম্ন আয়ের মানুষ, অসহায়, হঠাৎ কর্মহীন হয়ে পড়া মানুষ ও শিশু খাদ্য সহায়তার জন্য ঈদ উপলক্ষে অসচ্ছল পরিবারের জন্য সরকারের দেওয়া ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির আওতায় ৪৫০ টাকা বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বিরুনীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিদোয়ান সারোয়ার রব্বানীর বিরুদ্ধে।এ ব্যাপারে ১০ ই আগস্ট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ইউপি মেম্বার রফিকুল ইসলাম একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়,ঈদ পূর্ব বতী সময় ১৩ ই জুলাই বিরুনীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ১,২,৩ নং ওয়ার্ড এর সংরক্ষিত নারী ইউপি সদস্য প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ কর্মসূচীতে ব্যাপক অনিয়ম করছেন।কার্ডধারী অসহায় দুঃস্থদের টাকা দেওয়া হচ্ছে না এমন সংবাদের ভিত্তিতে ২ নং ওয়ার্ডের মেম্বার রফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে এমন অভিযোগের সত্যতা নিশ্চিত হয়ে প্রতিবাদ করায় নারী ইউপি সদস্য মিনারা খাতুনের নির্দেশনায় তার ছেলে সাঙ্গপাঙ্গ নিয়ে মেম্বারের প্রতি চড়াও হয় এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। বিষয়টি চেয়ারম্যান কে অবগত করলে তিনি নিরব থাকেন। উল্লেখ্য বিতরণ কর্মসূচীতে চেয়ারম্যান সারোয়ার স্বশরীরে উপস্থিত থাকা সত্ত্বেও তার সম্মুখে তালিকাভুক্ত কার্ডধারী বৃদ্ধা, প্রতিবন্ধী ও দুঃস্থরা টাকা পাচ্ছে না বিষয়টি দেখেও তিনি নিরব দর্শকের ভূমিকা পালন করেছেন এমনটাই অভিযোগ টাকা না পাওয়া ব্যাক্তিদের। চেয়ারম্যানের সহায়তায় ইউপি সদস্য মিনারা খাতুন অসহায় দুঃস্থদের মানবিক অর্থ সহায়তা প্রধানমন্ত্রীর স্বপ্ন প্রকল্প কে ন্যাসাৎ করেছেন বলে স্থানীয়দের দাবি।এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান সারোয়ারের নিকট মাস্টার রোল দেখতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।স্থানীয়দের অভিযোগ, এভাবেই প্রতিনিয়ত চেয়ারম্যান কতিপয় ইউপি সদস্যদের নিয়ে একটি সিন্ডিক্যাটের মাধ্যমেবি ভিন্ন প্রকল্পের আওতায় অসহায় ও দারিদ্রের জন্য বরাদ্দকৃত অর্থ পকেটে ভরেছেন। তালিকাভুক্ত কার্ডধারীদের মধ্যে এক তৃতীয়াংশ ব্যাক্তি টাকা পায়নি।যাদের মধ্যে অধিকাংশই বৃদ্ধা, প্রতিবন্ধী ও অসহায়। বিষয়টি জানতে চাইলে অভিযুক্ত নারী ইউপি সদস্য মিনারা খাতুন বলেন, তিনি সঠিকভাবে অর্থ বিতরণ করেছেন। এতে কোন অনিয়ম নেই।এ ব্যাপারে ইউপি সচিব সাদেকুর রহমান পরোক্ষভাবে ঘটনার কিছুটা সত্যতা স্বীকার করে বলেন,অর্থ বিতরনে কিছু ক্ষেত্রে এরকম অনিয়ম হয়েই থাকে। এটা তেমন কিছু না। এদিকে ঈদের আগে প্রধানমন্ত্রীর দেওয়া মানবিক অর্থ সহায়তার উপরে নির্ভর ছিল ভুক্তভোগী প্রতিবন্ধী ও বৃদ্ধার পরিবার।৪৫০ টাকায় কিছু টা হলেও ঈদ বাজার করে দুবেলা শান্তি তে খেতে পারতো এমন কথায় তাদের কান্নায় বাতাস ভারি হয়ে উঠেছে।লোভীও স্বার্থান্বেষী মহলের মাঝে কে নেবে এসব অসহায় দুঃস্থদের কান্নার দায়ভার! কি এদের ভবিষ্যৎ! প্রধানমন্ত্রী ঘোষিত দারিদ্র্য মুক্ত বাংলাদেশে এদের অবস্থান কোন স্তরে বিদ্যামান !আদৌ কি এহেন পরিস্থিতি থেকে এরা পরিত্রাণ পাবে! এমন শত প্রশ্ন সচেতন মহলের ? উল্লেখিত অভিযোগের প্রেক্ষিতে প্রশাসনিক সঠিক তদারকির মাধ্যমে আরও অনেক তথ্য বেরিয়ে আসবে এমনটাই ধারণা সাধারণ জনতার।এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল ফোনে কল দিলে রিছিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain