আজ বুধবার,১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই রবিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com     

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান শিক্ষামন্ত্রীর, শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।। bdnewstv24.co

জুন ২০, ২০২৬,৪:৪৪ পূর্বাহ্ণ

 
Spread the love

দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন শিক্ষা ও প্রাথমিক এবং গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, একটি দেশের প্রকৃত শক্তি তার জনসংখ্যার পরিমাণে নয়, বরং সেই জনসংখ্যা কতটা দক্ষ, শিক্ষিত এবং উৎপাদনশীল—তার ওপর নির্ভর করে।
বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এই আয়োজিত প্রথম ডিন সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সব কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ১০৪ জন মেধবী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।
শিক্ষামন্ত্রী তার বক্তব্যে বলেন, “শুধু প্রথাগত শিক্ষা দিয়ে বর্তমান বিশ্বের চাহিদা পূরণ সম্ভব নয়। আমাদের শিক্ষার্থীদের কারিগরি দক্ষতা, বাস্তব অভিজ্ঞতা ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে তুলতে হবে।” তিনি আরও যোগ করেন, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্ব এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
তিনি উল্লেখ করেন, শিক্ষা খাতে বাজেট বাড়ানোই যথেষ্ট নয়—সেই অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। গবেষণা, উদ্ভাবন এবং দক্ষতা উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় শুধু পাঠদানের জায়গা নয়, বরং মেধা এবং যোগ্যতার স্বীকৃতি দেওয়ার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এ ধরনের সম্মাননা শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন ও সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে উৎসাহিত করবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের শিক্ষা সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। পাঠ্যক্রম আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ ও নৈতিক এবং সাংস্কৃতিক মূল্যবোধ জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
শিক্ষামন্ত্রী আশা প্রকাশ করেন, অবকাঠামো উন্নয়ন, আবাসন সুবিধা বৃদ্ধি ও শিক্ষার পরিবেশ উন্নত হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম শীর্ষ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain