আজ বৃহস্পতিবার,১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই রবিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com     

বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর। bdnewstv24.com

জুলাই ৫, ২০২৬,২:০৮ পূর্বাহ্ণ

 
Spread the love
facebook sharing button
twitter sharing button
copy sharing button
whatsapp sharing button
print sharing button
messenger sharing button
বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের অলাভজনক এবং দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানাগুলোকে পুনরায় উৎপাদনমুখী করতে দ্রুত কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশীয় ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করে এই সব শিল্পপ্রতিষ্ঠানকে নতুনভাবে সচল করার লক্ষ্যে সংশ্লিষ্ট সব প্রক্রিয়া দ্রুত শেষ করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে রাষ্ট্রায়ত্ত বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলোর বর্তমান অবস্থা, পুনরায় চালুর অগ্রগতি ও সম্ভাব্য বিনিয়োগ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের হালনাগাদ তথ্য তুলে ধরেন এবং পুনরুজ্জীবনের সম্ভাবনা নিয়ে মতামত দেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, বেশ কয়েকটি দেশীয় ও বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইতোমধ্যে এসব শিল্পকারখানায় বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। তারা বিভিন্ন ধরনের শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার প্রস্তাব দিয়েছে। এখন সেই প্রস্তাবগুলোর অর্থনৈতিক সম্ভাবনা, কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় শিল্পোন্নয়নে ভূমিকা রাখার সক্ষমতা যাচাই করা হবে।

বৈঠকে প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশনা দিয়ে বলেন, পুরো প্রক্রিয়া অবশ্যই স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং নিরপেক্ষভাবে পরিচালিত হতে হবে। কোনো ধরনের অপ্রয়োজনীয় বিলম্ব বা প্রশাসনিক জটিলতার কারণে যেন সম্ভাবনাময় প্রকল্পগুলো পিছিয়ে না যায়, সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকতে বলেন তিনি।

এই সময় তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘদিন বন্ধ থাকা শিল্পপ্রতিষ্ঠানগুলো চালু হলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, স্থানীয় অর্থনীতি চাঙ্গা হবে ও জাতীয় উৎপাদন বৃদ্ধি পাবে। পাশাপাশি দেশীয় এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য একটি ইতিবাচক বার্তাও পৌঁছাবে।

সভায় বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা শিল্প পুনরুজ্জীবনের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন ও দ্রুত বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ উপস্থাপন করেন।

সংশ্লিষ্টদের মতে, সঠিক পরিকল্পনা এবং কার্যকর বিনিয়োগ নিশ্চিত করা গেলে বহু বছর ধরে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলো আবারও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

সঠিক সংবাদ সংগ্রহ করা হয় ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain